somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

গণতন্ত্র তখন এখন

২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পলাশীর যুদ্ধে এদেশের স্বাধীনতা গ্রাস করেছিল শাদা শকুনের দল;
তখনকার স্বাধীনতা কেমন ছিল বলতে পারবোনা ।
এতটুকু বুঝি সেদিন পলাশীর অম্রকাননে স্বাধীনতা হরণ হয়েছিল কাশিম
বাজার কুঠির ষড়যন্ত্রে।
রায়দূর্লভ ,জগৎশেঠ, মীরজাফর ,ঘসেটি বেগম প্রমুখ বিশ্বাস ঘাতক
হয়েছিল।
১৯৪৭ সালে আমরা স্বাধীনতা নামে দাসত্ব খরিদ করেছিলাম।
২৪ বছর শোষণে প্রবঞ্চনায় অতিষ্ঠ এক জাতি হিসেবে অস্ত্র তুলে
নিয়েছিলেন আমাদের বীর পূর্বপুরুষ।
আমরা খান সেনাদের দুশাসন আর শোষণ থেকে মুক্ত হলাম।
তারপর স্বাধীনতার নামে ব্যাংক ডাকাতি ,লুট, দুর্ভিক্ষ ,বাকশাল ,পনেরই
আগষ্ট ,জেল হত্যা,বহুদলীয় গনতন্ত্র সংসদীয় গণতন্ত্র,রাষ্ট্রপতি শাসিত
গণতন্ত্র ,নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কত কি হলো !!
এরপর গণতন্ত্রের প্লাবন হল!!
গণতন্ত্রের উপর গণতন্ত্র ।
প্লাবনে ভেসে গেল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার।
এই গণতন্ত্রে ক্ষমতাসীনরা অবরোধ করে হরতাল করে প্রচার যন্ত্র করায়ত্ত
করে । মানুষ মারে গুম করে। বিরুধীদলের ধ্বংসযজ্ঞের অক্ষমতা দায়িত্ব
নিয়ে পুষিয়ে দেয়।
এখন সব সরকারী অফিসে নামের তালিকা করে মানুষদের মেটামরফিক
প্রক্রিয়ায় দুই দলের প্রাণিতে রূপান্তরিত করা হয়েছে ।
নির্বাচনী কাজে সেসব তালিকা ধরে দায়িত্ব প্রদানে মত চমৎকার
ব্যবস্থাপনা এখনকার গণতন্ত্রের বৈশিষ্ট।
প্রতিপক্ষের বিষোদগার করে এখন নিজের অক্ষমতা ঢাকা হয় ।
আর পেশী শক্তির বিলাসিতায় গা ভাসিয়ে প্রলাপ বকেন গণতন্ত্রের
ভগবান।
স্বাধীনতা আর গণতন্ত্রের মূলধন পুঁজি করে চমৎকার সব বিনিয়োগের
আযোজনে তারা ব্যস্ত। এরা কি বৃটিশ বেনিয়াদের চেয়ে উত্তম? এরা কি
পাঠান ঠাকুরদের চেয়ে চরিত্রবাণ? এরা কি এদেশের মানুষ? নাকি নব্য
উপনিবেশবাদের ক্রীড়নকমাত্র ।
আর কতদিন চলবে গণতন্ত্রের তথাকথিত পাশবিকতা ?
আর কতদিন চলবে মানুষ মারার গান।
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে মুশকিলে আহসান।
প্রেমিকার ঠোঁট দিয়ে এখন হেমলকের বিষাক্ত নির্যাস ঝরে।
প্রাসাদ ষড়যন্ত্রের উর্দি গায়ে চাপিয়ে এখনকার সংসার ।
এ কেমন দেশপ্রেমিকে ভরে গেল দেশ ।
এ কেমন গণতন্ত্র যেথা শান্তি নিরুদ্দেশ ।
এ কেমন স্বাধীনতা যেখানে ভোট চাইতে গেলে গুলির নির্দেশ।
এ কেমন বাকস্বাধীনতা যেখানে ভগবানের মিথ্যে স্তুতি বন্দনা।
এ কেমন দায়িত্ব প্রপাগান্ডা চালিয়ে অবাক দায়িত্বশীলতা ।
সিরাজ উদ্দৌলার সময়ের স্বাধীনতা দেখিনি আমরা ।
এখনকার স্বাধীনতায় নব্যউপনিবেশবাদের সুস্পষ্ট ঘ্রাণ।


সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪১
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×