
যদি অনুমতি দাও প্রিয়তমা
আর একবারও ভুল হবে না
এই নাও চাতাল বিলের বনফুল—
এসবে কোন খাদ থাকেনা
এখানে মানুষের হাত পরেনি কোন
আবার যদি কস্ট দিই মন দিয়ে শুনো।
আর লিখবোনা কবিতা— অন্য কারো সনে
যদি ক্ষমা করে দাও প্রিয়তমা,
যদি ভুলে যাও আমায় ঘিরে মিথ্যে অপবাদ,
আর করবোনা ভু্ল— কোনদিনও
আজকের এই আটমাত্রার ভূমিকম্প সে প্রকৃতির প্রতিবাদ;
ভালবাসার এইখানে ছুঁয়ে দেখ
এখানে পাবেনা কোন পাপ।
ভুল বুঝে যদি কষ্ট পেয়ে থাকো তবু করে দাও আমায় মাফ
এ বুকের ১৩৪টি নীল পদ্ম
সবগুলোতে তোমার একচ্ছত্র অধিকার,
এ্ হৃৎপিন্ডের চারটি প্রকোষ্ঠে ফুটেছে স্বপ্নমাখা চার চারটি রক্তগোলাপ,
যদি অনুমতি দাও বলে দিই সাফ সাফ ,
সব গুলি ফুল তোমার জন্যে তাতে নেই কোন বিবাদ।
যদি অনুমতি দাও প্রিয়তমা ;
ভুল হবেনা কোন দিনও
তোমার মনে যাহা চায় শাস্তি দানে করে দাও মোরে ক্ষমা।
---------------------------------------------
উৎসর্গ : হৃদয়মালতী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


