
এই নির্লজ্জ চাঁদ ছুটছিস কেন পিছু পিছু
ধার করা সব সাজে রূপসী সেজে মিছু!
অভিমান ভরা ঠোঁটে অনুনয় করেছি থাকনা বহুদূরে
তোর মেঁকি আলোয় স্বপ্ন বিলোয় মনটা কেমন করে।
আজি আঁধার কালোয় তোর রূপোলী আলোয় উঠলো কেন বান
আর্দ্রমনে নেবু বনে মিটিমিটি আলোয় স্বপ্ন বুনে আজি নক্ষত্র সমান।
তোর পতিতার সাজে রোজে রোজে ফেরারীমন হয়েছে লম্পট
কলঙ্কের কালিমা ললাটে তোর তবু তাতে কামনার যানজট।
তোর মেকি রূপে ঘুমটা মেখে নয়নের আড়ালে থাক
শুনবি কি আর হৃদয়হীনা তুই বড্ড প্রহসনোন্মাদ।
তোর প্রেমে আজ প্রমোদগুনি প্রতি নিশ্বাসে হায়
তোকে ভালবেসে আকাশেরও বুকে অশ্রু ঝরে প্রায়।
মেঘের আড়ালে লুকিয়ে থেকে প্রণয়ের ছলনায়
হাতা বাড়ালেই চন্দ্রমুখী তুই রাজ্যের অহমিকায়।
ভাবছিস মনে মনে— আততায়ী এ্ই ক্ষণে
তোরই প্রেমের সুতীব্র আলোড়ণ তৃষিত এই মনে।
হাত বাড়বোনা আর তুই মেকি আলোর চাঁদে
অচেনা দূরেই পথ হারাবো পরবো না তোর ফাঁদে
শুনবি কি আর এই আকুতি আমার অবুঝ প্রাণের
বেহায়ার মত পিছু নিয়েছিস লাজ নেই অপমানের ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


