
ভালবাসার প্রতিদানে তোর বিরাগের মুদ্রাদোষ
ব্যথার প্রতিদানে ছূড়ে দিস পুষ্পের কোমলতা
কবিতার সুষূমায় দিস পাখা মেলে।
প্রাণখোলা হাসি হেসে যেন দুঃখ সব যাস ভুলে।
বঞ্চিতেরে দিস অশেষ মায়া
তারুণ্যকে দিস বৃক্ষের ছায়া
মূর্খরে দিস হুশ;
শুধু মোর ভালবাসার প্রতিদানে তোর এ কেমন মুদ্রাদোষ?
ভালবাসাতেই সৃষ্টি বিশ্বধরা
ভালবেসে জল তটিনি ধারা
ভালবাসাতেই বিশ্বজয় ;
তবে কেন তুই
সবকিছুতে অটল থেকেও মোর ভালবাসাতে হোস ক্ষয় ।
মহারোগে ধরেছে তোকে
কেমন করে যে সারাবো তোকে
ভেবে ভেবে হয়ে পরি যেন বেহুশ।
মোর ভালবাসার প্রতিদানে কেন তোর বিরাগের মুদ্রাদোষ?
আকাকশলীনা ,
চল ভালবেসে হই ধন্য
আমাদের প্রেমে দূর হয়ে যাক সব অশুভ আর বন্য ।
উৎসর্গ: শুধুমাত্র তোকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


