সাত সাতটি গুলি ভরে দিস এই বুকে
গুণে গুণে সাত সাতটি গুলি
এঁফোড় ওঁফোড় করে দিস নিউরনের অসহনীয় অনুভূতি।
বড় বড় ফোঁকর হয়ে যাবে রক্তমাংসের বুকে
তারপর ফোঁকরগুলিতে ভরে দিস সাতটি বিশুদ্ধ ঘ্রাণ ।
এ বুকে শবের গণ্ধ
শকুনের ঠোঁটে যা লেগে থাকে
এ থেকে পরিত্রানের উপায় সাত সাতটি ফোঁকর
একটিতে ভরে দিস বাতাস
একটিতে শিমুল পলাশ কাঁঠালচাপা
আর একটিতে দিবি ঘাস একমুঠো
একটিতে দিবি বসন্তের কোকিল
আর একটিতে বরষার পবিত্র জল।
আর একটি ফোকর বাকী থাকলে
সেখানে ভরে দিস রবীন্দ্রনাথ।
আমি চিরশান্তিতে ঘুমোবো সুঘ্রাণ বুকে মেখে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



