
জীবনের ঘানি টানি -টানি
মরণের হাতছানি
সমুখে আছে জানি।
তবু জীবনতো অর্থহীন নয়
বরং জীবন বৈচিত্রময়;
জীবন নদীর মত বাঙময়,
তারও আছে জোয়ার —ভাটা
সঞ্চয় আর ক্ষয়।
আরও থাকে লক্ষ্য সুনিশ্চিৎ ।
নদীর যেমন সাগর কিংবা হ্রদ
তেমনি জীবনের লক্ষ্য আছে
ওহে ব্যর্থ মনোরথ ।
সঠিক পাথের সন্ধানে
সৃষ্টিলোকের কল্যাণে
নিজেকে করেন যিনি নিবেদন
তিনিতো আলোবর্তিকা —প্রদীপের মতন।
প্রদীপ আলো জ্বেলে নিত্য আঁধার করে দূর
এলো মেলো বায়ে যতই কাঁপুক না থরোথর।
আলো সে যাবেই জ্বেলে সারাজীবন ভর
আঁধার ঠেলে ঠেলে আনবে নতুন ভোর ।
জীবন যেন জীবন্ত এক নদী
যার যাদুতে শহর নগর জমিদারের গদি।
নদীর মরণে রবির দহনে মরে যায় যেমন সকল সম্ভাবনা
জীবনও তেমন বিনাশে কেমন ছড়ায় হতাশা আর বেদনা ।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



