হয়ে যাক নৃত্য উৎসব
হতাশার আঁধার ঠেলে ঠেলে ।
সময়ের গাড়ি হয়নি ধরা
মিথ্যে মায়ায়.
তবু যেতে হবে বাড়ি ।
তাই আর নয় মিথ্যের আকাশে উড়াউড়ি.
নামতে হবে বাস্তব ধরণীর বুকে
আকাশ সেতো নীল ,অলীক স্বপ্ন ভঙ্গের শোকে
তাই আর নয় অযথা বিচরণ কল্পলোকে
বাস্তবতার ছুঁয়া পেতে
নামতে হবে জমিনে—খোলা প্রান্তরে ।
প্রতিপদক্ষেপে নতুন সম্ভাবনার আগমন
তাই কেউ থেমে থাকে না এখানে —সোঁদা মাটির বনে
বাসন্তীমনে.।
এখানে সব আছে
সুখ দুঃখ আনন্দ বেদনা
যেন রবি বাবুর পরিপূর্ণ কবিতা সংকলন
আর নজরুল চেতনার অনুরনন!
সময় অর্থময় — আনন্দ গানে
তাই দুখের আঁধার অযাচিত বাঁধার প্রচীর ভেঙে
হয়ে যাক নৃত্য উৎসব
সারারাত ...
মাটির পৃথিবীতে পা রেখে ...
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




