ফেইসবুক বন্ধ । অনেকের ফেইসবুকের উপর নির্ভরশীলতা অনেকখানি । কবিরা লিখেন কবিতা গল্পকার লিখেন গল্প প্রবন্ধকার লিখেন প্রবন্ধ । আবার অনেকে নিত্তনৈমিত্তিক সকল ব্যাপার ফেসবুকে স্টাটাস দিয়ে নিজের আপডেট অবস্থা জানান দিয়ে অতিশয় আনন্দ লাভ করে থাকেন । ফেইসবুকের ইনবক্স অপশন গোপন আলাপ বিশেষ করে পারিবারিক আলাপ ,সাধারণ মত ও শুভেচ্ছা বিনিময় এমনকি হৃদয় বিনিময়ের মত ব্যাপার স্যাপারও চলে । অনেকে নিজের প্রোফাইল ছবি উপযুক্ত জায়গায় লটকিয়ে পরম তৃপ্তি লাভ করেন । দূর দূরান্তে অবস্থানরত বন্ধুবর্গ, আত্নীয় স্বজন প্রমখ সরসরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ রেখে পরম তৃপ্তি লাভ করেন । আর এখানে মত প্রকাশের পরিপূর্ণ স্বাধীনতা লাভের মত ঘটনার সুযোগ নিয়ে জনসচেতনার পাশাপাশি অনেক মিথ্যাচারর প্রপাগান্ডাও চলে । ফলে ফেইসবুক শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম নয় । এর মাধ্যমে বিপ্লবের সূচনা হতে পারে । হতে পারে আন্দোলন ।নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টিতেও এর ক্ষমতা খাটো করে দেখার সূযোগ নেই । সত্য প্রকাশিত হয় ।সাম্প্রতিক সময়ের ফেইসবুক বন্ধ করে রাখা ফেইসবুকের শক্তিকে মেনে নেয়ার ইংগিত বহন করে । জনমত গঠনে ,প্রতিবাদ বা বিপ্লবের ভাষা হিসেবে এমন অনেক গণ্যমান্য ব্যক্তিকে হেয় করার নজিরও কম নেই এখানে । আসলে বিজ্ঞান আর প্রযুক্তিকে কোন দোষ দেয়া যায়না । এর ব্যবহারকারীরা নির্ধারণ করে এটি জনস্বার্থে ব্যবহৃত হবে নাকি স্বাথ বিণাশে । তবে এটি অনিবার্য সত্য ফেসবুক বন্ধ হওয়াতে অনেকেই মন খারাপ করে বিকল্প কিছুতে সময় লাগাচ্ছে । বিদেশ বিভুইয়ে ফোন যোগাযোগে ব্যায় সাপেক্ষ ব্যাপার । ফেইসবুকে তেমনটি নয় ।ফেইসবুক বন্ধ রাখলেই যে মানুষের সেন্টিমেন্ট স্তব্ধ হয়ে যাবে তেমনটি নয় । ফেইসবুক না থাকার সময়টাতে এদেশে অনেক বড় বড় আন্দোলন হয়েছে । বিপ্লব হয়েছে বিশ্বের অনেক দেশে । হয়ত জনরোষের ফুলিয়ে ফুপিয়ে তোলার একটি মাধ্যম বন্ধ হলো । আর গুলো বন্ধ হবে কিভাবে? নাকি ফেইসবুকই এখন সবচেয়ে বড় মাধ্যম । তবে এটা সত্য অনেক সাধারণ মানুষ এখন যোগাযোগ করতে পারছেন না পারছেন না নিত্য নৈমিত্তিক আনন্দ বিনোদন শেয়ার করতে । রাজায় রাজায় যদ্ধ হয় প্রাণ যায় উলুখাগড়ার । এ কথা কে না জানে । তবে এবার প্রাণ যাচ্ছে দুজন রাজনীতিকের আর তার রিএকশন ধামাচাপা দেয়ার জন্য ফেইসবুক বন্ধে অনেক সাধারণ মানুষের দৈনন্দিন কর্ম বিঘ্নিত হচ্ছে । ফেইসবুক বিষয়ে জনসাধারণের একটা বিশাল অংশ দর্শক নন । তারা সরাসরি এটির অংশিদার । সংগত কারণে বঞ্চিত হচ্ছেন সে সমস্ত মানুষ । কেউ বলতে পারছেন না ফেইসবুক কতদিন বন্ধ থাকবে ।তবে যারা রাজনীতির জটিল সমকরণ নিয়ে মাথা ঘামাননা তারাও এটি আঁচ করতে পেরেছেন কেন তাদের প্রিয় ফেইসবুক বন্ধ ।মনের কোনে কিছুটা আশংকাও কাজ করছে । বাস্তবে এটি খোলা থাকলে যতটা আশংকায় থাকতো এটি বন্ধ থাকাতে কি কিছুটা কম হচ্ছে । নাকি বেশি ? ফেইসবুক ম্যানিয়াক আমার নেই তবু চারদিকে অনেকের কাছেই এব্যাপারের আলোচনা অন্য আলোচনাকে ছাপিয়ে গেছে বললে কম হবেনা । সেই সঙ্গে আলোচনার শিরোনাম হয়ে ওঠছে যুদ্ধাপরাধ আর তার বিচার!!!!!
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




