বিনোদিনী হৃদয়ে রক্ত ঝরাও
সেখান থেকে উৎসরিত করো নদী
তারপর ধোয়ে মুছে সাফ করো
অবিত্র আত্না । বার্ধক্যে এসেও তোমাতে জোয়ার ওঠে।
সেখানে ভর করে তক্ষকের দল ।
তুমি মরে যাও ।মরে যেতে চাও
কিশোরের অবুঝ প্রেরণার কাছে।
ক্ষমতার মোহে অন্ধ হয়ে যাও
জনপ্রিয়তার কাছে বিক্রি হয়ে যাও নটির মতন।
পুতুলের মত দুলতে থাকো
প্রশংসা আর কামনার বানে শিকার করো অযাচিত সব প্রনোদনা।
তোমাকে নক্ষত্র হতে হয়
মিথ্যার বেসাতি করে ।
মায়া আর ভ্রম ছাড়া আর কোন সত্ত্বা আছে কিনা তুমি জান !
সৃষ্টিতে পাওয়া গেল না তোমায় ।
তুমি বৃষ্টি নামাও দূর পাহাড়ের গায়।
তোমার বিষাক্ত ঠোঁটে প্রিয়তমের নাভিশ্বাস ওঠে ।
ভুলে যাও । ভুল করে ভুলের পাহাড় বুণে যাও
এখন আর তোমাকে সৃষ্টি করতে দেখা যায় না ।
তুমি প্রশংসাকারি মাত্র !!
এমন তপস্যায় কি হবে অর্জন !!
আর এমনই বা পারবে কতদিন ।
সময় ফুরিয়ে যাবে কর্পুরের মতন ।
মিথ্যের পূজারী!! মিথ্যের মোড়কে মোড়া এ কেমন সুন্দরী!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


