প্রতীক্ষার শেষ হোক
শীতের কুয়াশায় দুঃখরা ঢেকে যাক।
মান অভিমানের সংঘাতময় পরিস্থিতির বিলোপ হোক ।
চেতনার ঠোঁট থেকে মধু ঝরুক শীতকালিন মৌচাকের মত
হৃদয়টা হয়ে যাক শিউলি ফুলের মত শুভ্র
আর মানব বলয়গুলো হয়ে যাক নয়ন জুড়ানো ফুলেল সরষে ক্ষেত।
হলুদের বনে হারিয়ে যাক নীল বেদনা
আর নয় তিক্ততা
শান্তির শাদা পায়রা উড়ুক ।
পাখির ডানার মত সম্পূরক হোক আমাদের মন।
ব্যবধান কাব্যর হোক অবসান ।
সুখের নোঙর তোল মন ।
অতীতের ভুলগুলো শুধুমাত্র চলার পথে শুদ্ধ হবার শিক্ষা হোক।
ক্ষণিকের জীবনে কয়েকটা স্বর্ণকমল ফুটুক এখন
সময়ের ডানায় ভর করে
রচিত হোক মহেন্দ্র ক্ষণ
হৃদয়টা হয়ে যাক অসীম আকাশ ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




