কিসের ভালবাসা আর কিসের স্নেহ!
যদি সব বিজর্সন দিতে না পারে কেহ!
তার তরে যে দিতে পারে অনায়াসে সব
কেন গো সুরম্য অট্টালিকা এত সস্তা দর!
কেনই বা এত ঝড় মিথ্যে সন্দেহে
যে ঝড়ের তোরে ভেঙে যায় পবিত্র সাধনালয়!
তাজিন ডং , বঙ্গোপসাগর অথবা
সুভলং পাহাড়ে লুকিয়ে থাকা অপরূপ শ্যামলিমা!
কেন গো এত জিঘাংসা কাতর!!
কেন নিরীহ প্রাণ হত্যা করো
পবিত্র গঙ্গাজল স্নানে যদি মোছে যায় পাপের পাহাড়
আল্লাহ যদি কেবল অজুহাত খোঁজেন মানুষের ক্ষমার ।
কেন সাধনাকে নিলামে দিয়ে তুচ্ছ করো
মনে রেখো জেরুজালেম কিংবা ট্রয় নগরী মানব ইতিহাসে আজও অক্ষয়
মলয় সাগরের মনোরম জুতা দ্বীপ যেখানে পা পরেনি কোনদিন
তার নাম মনে রেখেছে কে কবে ?
কলুষতা মোছে যায় ইবাদত থেকে যায়
প্রজ্জ্বলিত অগ্নিকুন্ড থেকে অক্ষত বেড় হয়ে আসে অনায়াসে
মুসলমান জাতির পিতা ইবরাহিম
চরম পাপিষ্ঠেরও স্বর্গলাভ হতে পারে যদি চান মহান অসীম ।
গরিমার সুউচ্চ হিমালয় শিখর
নিয়ত ভেঙে পরে প্রকৃতির জিঘাংসায়
সাধনা হতে হয়!
গভীর অরণ্যে জীর্ণ শীর্ণ অচেনা কোন গৃহে
প্রতিদিন উপাসনা হয় পাঁচবার
অজস্র সাধনার ভীড়ে
হয়তো কোনটি হয়ে ওঠে কবুলিয়াতের দরজার।
নিজেকে পরাজিত কেন ভাবো ?
জিতে গেছো সবাই
খসে পরেছে দূর ইতিহাসের তারা
জীবনের দায়ভার হলো তার বুঝি সারা ।
সাধনার কি হলো দশা !
সে যে ক্রমাগত দূরতম কোন দ্বীপ
গোটা কয়েক কাপ চা শাদা আথবা কালো
কিংবা দুপুর বেলার অনাকাঙ্খিত খাবার!
ঝড়ের রাতে সারাক্ষণ জেগে থাকা নিভু নিভু প্রদীপের আলো।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




