বাবা, তুমি কি কখনো তোমার তরে কিছু কেন?
বাবা, তুমি কি কেঁদেছো কখনো ?
তুমিও কি বাবা ব্যর্থ হও কোন কাজে?
তুমিও কি ছায়া খোঁজেছো কারো কাছে?
বাবা তোমার কন্ঠে চোখে এত মায়া কেন?
তোমার শাসনে বটবৃক্ষের সুশীতল ছায়া যেন?
তুমি আকাশের চেয়ে বড়
প্রচন্ড তৃষ্ণার পানির চেয়েও প্রিয়।
তুমি অপরিহার্য অক্সিজেনের মত।
তোমার দর্শনে স্নেহমাখা শাসনে দূর করে সব ক্ষত।
তুমি যেন বাবা বেঁচে থাকো ধরে অনন্ত কাল ধরে
তুমিহীন পৃথিবী ভাবলেই কেমন প্রাণটা আনচান করে ।
বাবা তোমার স্কন্ধে আমাদের সবার অন্ন- বস্ত্র- বাসস্থান
তুমিহীন তাই এ জীবন যেন কাঙাল সমান।
বাবা তুমি শিখিয়েছো সব থেকে বেশি এই নশ্বর ভূবনে
তুমি বিহনে এই জীবনের কি আছে বল মানে?
তোমার পদতলে হয়ে যাক সব কুরবান
তোমার তরেই পৃথিবীর সব আলো শ্রদ্ধাঞ্জলী আর সম্মান।
তুমি সৃজেছো আমাদের প্রাণ আমাদের মত করে
তুমি যেন ঐ রঙিন সূর্য কাকডাকা সব ভোরে।
বাবা তুমি করে গেছ আমাদের তরে সব দান
এই দিবসে কুর্ণিশ তোমারে আর সশ্রদ্ধ সম্মান ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ ভোর ৪:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




