অপেক্ষার কালবেলা খেলছে লুকুচুরি
সমুখপানে অপার সম্ভাবনা দিচ্ছে হামাগুড়ি;
আশা আর ভয়ের মাঝে ভাসছে সময় ভেলা
সুখ-দুঃখের কাব্যগুলো করছে কেমন খেলা।
ভীতু প্রাণে যদিও ভাবি কোন বনে যে যাই
কোন বনে গেলে এ প্রাণ শান্তি খুঁজে পায় !
আরো ভাবি প্রাণের প্রিয়া থাকে বহুদূরে
আমি হেথায় ব্যস্ত ভীষণ মায়ার অচিনপুরে!
মায়ের অসুখ বাবার বিসুখ দিদির অনেক জ্বালা
এসব সামলাতে ব্যস্ত নাবিক আমি একেলা।
করেছি এই পণ মানবো না আর হার
ভরসা করে লড়ছি লড়াই মহান বিধাতার।
জীবনটাতো ফুলশয্যা নয় কাঁটার বিছানা,
কাঁটা তুলে ব্যথা ভুলে পাবো খুঁজে সুখের ঠিকানা।
ভুলগুলো সব ফুল হয়ে যাবে যাদুর পরশে
কথা দিলাম এই আমাকে পাবে কাছে মনের হরষে
এক নিমিষে — এই প্রতীক্ষার শেষে ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




