
শীতনিদ্রায় থেকেছি বহুদিন ..দৃঢ় প্রত্যয়ে
অবসন্ন মন আজ জেগে ওঠেছে দারুন সতেজতায়—
স্বপ্ন ছিল প্রবল সম্ভাবনাময় নিষ্পাপ অনুজেরা বড় হবে
অনেকে খ্যাতির চূড়ায় করবে অবস্থান
গোলটেবিলে আলোচনার খোরাক হবে পাবে সম্মান।
স্বপ্নগুলি আজ বাস্তবতার নূপুর পড়েছে পা’য়
যে তরুনেরা অবুঝ শিশুর মত
বাকস্বাধীনতার ষোল আনা ওসুল করতো
তাদের অনেকেই এখন শিক্ষকের ভূমিকায়
কেউ প্রশাসক, গবেষক অথবা ব্যাংকের বড় অফিসার ;
প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে কেউ আজ সমাজের অবতার ।
শুধু অপরিবর্তিত সেই চিরচেনা এল শেপ অবকাঠামো
বাংলাদেশের ভূতত্ববিদ্যার প্রথম আতুরঘর …
সামনে তার সবুজ মাঠ নারিকেল বৃক্ষ বেষ্টিত
এখনো তা তরুন শিক্ষার্থীর পদচারণামুখর।
ক্যাফেটেরিয়ায় এখন আর সাপ্তাহিক আড্ডার নেই প্রচলন
অরুপ –মইনুল- মশিউর- রোহান… পেয়েছে অবসর প্রহসন।
তারুন্যেরর উদ্দীপনা আজ লীন হয়েছে
সাংসারিক দায়িত্ব তাদের ঘাড়ে চেপে বসেছে
নতুন কেউ হয়তো তাদের শূন্যস্থান পূরণ করতে পারেনি
অথবা পেরেছে!!
সুপ্রিয় বন্ধুরা বেশ আছে ;
তার দূরালাপনি প্রেম আজ ঘর বেঁধেছে অস্ট্রেলিয়ায় .
তার ভগ্নহৃদয় নতুনের আগমনে সমৃদ্ধশালী .
তিনি এখন সুদূর এমেরিকায় বাস করেও প্রবল বাংলাদেশী .
তিনপুত্রের জনক আজ বড় ক্রিকেট বিশেষজ্ঞ .
অবশেষে তিনি সৈয়দপুরেই স্থায়ী নিবাস গড়লেন .
দিনাজপুরে তারা ভূতত্ত্ববিদ দম্পতি .
ভূতত্ত্ব বিষয় থেকে পালিয়ে আরেকজন অস্ট্রেলিয়ায় .
আরো আছেন কানাডায় - ইউরোপে …
হৃদয়ের মাঝে কে আছে কাহারা আছে কিংবা থাকতো!
ভালবাসার দীপ জ্বেলে কে বা কাহারা তাজমহল গড়তো!
সেসব নস্টালজিয়া আজ আশ্রিত অথৈ সমুদ্রের দূরতম অজানা দ্বীপে।
সুবিবেচনা,
সুনীল আকাশে দিন আছে আছে রাত
হৃদয় কেবল করে গেছে তোমাদের নিরব পক্ষপাত
হেমিলিনের বাঁশির সুরে বাহুডোরে ক্ষণিকের তরে উদাসীন
ঘর বেঁধেছে পর হয়েছে দূর বনে ঠাঁই পেতেছে সবই যে অর্থহীন ।
ভেঙ্গে গেছে ঘুম জেগে উঠেছে আত্নপ্রত্যয়ি মন সম্মুখে এখন কেবলই বাস্তবতা
দেখা হবে কথা হবে সময়ের ডানায় রচিত হবে সুদৃঢ় মানববলয় — অপার মানবতা।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



