
কেমন আছো কি করছো আছো তুমি কোথায়?
এমন ঘোর বরষায় কেবল পড়ছে মনে তোমায়।
এ কেমন রাত !পৃথিবীটা গেল ভিজে হয়ে বৃষ্টিস্নাত,
আকাশটাও ডাকছে কেবল চমকে আকস্মাৎ।
বৃষ্টির টাপুর টুপুর শব্দে উঠলো জোয়ার মনে
কত কথা ঘুরছে মাথায় তোমার স্মৃতির বনে ।
আসছেনা যে ঘুম, থাকলে তুমি পাশে রঙিন স্বপ্ন মেখে
সারারাত কাটিয়ে দিতাম তোমার চোখে দুচোখ রেখে।
তোমার ঘন চুলে বুলিয়ে দিতাম হাত
এক নিমিষেই যেত কেটে মধুরতম রাত।
জলের ছোঁয়ায় ফুল গুলো আজ আরও রঙিন হলো
ইচ্ছেগুলো ময়ূর সেজে যেন পেখম তুলে দিলো।
আজকের এই নাতিশীতোষ্ণ বৈরী আবহাওয়ায়
মনটা যে হায় ভীষণ ব্যাকুল তোমায় কাছে পাওয়ায়।
আকাশ জমিন আজ একাকার বৃষ্টি স্নেহ ঢেলে
আজ সকল ব্যথা যেতাম ভুলে তোমায় কাছে পেলে।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



