somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

কাটাপ্পা কেন হত্যা করেছে বাহুবালীকে? (মুভি রিভিউ)

০৩ রা মে, ২০১৭ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাহুবালী ১ দা বিগেনিং এটা সুনিশ্চিত করেছে যে অমরেন্দ্র বাহুবালীকে হত্যা করে তার বিশ্বস্ত গুলাম কাটাপ্পা। কিন্তু কেন হত্যা করেছে সে ব্যাপারে কোন হিন্টস নেই। দর্শকরা ভেবে ভেবে হয়রান কোন সহজ উত্তর মেলেনি। এই প্রশ্ন এমনই প্রশ্ন যার উত্তর দেখতে উপচে পরা ভীড় থিয়েটারে। ১ম দিনেই ১০০ কোটির রুপীর ল্যান্ডমার্ক ভেঙে নতুন রেকর্ড গড়েছে মুভিটি । ছবির এত বড় সাফল্যের কারণ দূর্দান্ত একশন, অসাধারণ দৃশ্যায়ন, বিশাল সেট, সিংহাসন দখলের জাকজমকপূর্ণ লড়াইা ,সবাইকে ছাপিয়ে বাহুবালী প্রভাস, মহারানী সিভাগামী, গ্লামারগার্ল দেবাসেনা, কাটাপ্পা এবং ভাল্লালাদেবার অনবদ্য অভিনয়। চরিত্রগলো কিংবদন্তী হয়ে থাকবে। যারা বাহুবালী ১ দেখেছেন তাদের এটা নিশ্চিৎ করে বলা যায় যে বাহুবালী ২ সেটির চেয়ে উৎতর্ষতায় কয়েকগুণ এগিয়ে। বিশেষ করে প্রভাস আর আনুশকার রসায়ন, বাহুবালী এবং ভাল্লালা দেবার দ্বৈরথ, কাটাপ্পা এবং বাহুবালীর নাটকীয় উপস্থাপনা ছবিটিকে করে তুলেছে অনন্য ।
অমরেন্দ্র বাহুবালীর মাহিশমাতির রাজা হিসেবে অভিষিক্ত হবার সময় অত্যাসন্ন। সেই সময় ভাল্লালা দেবা ষড়যন্ত্রের জাল বিস্তার করেন। তার পিতা এ ব্যাপারে তার প্রধান পৃষ্ঠপোষক। বাহুবালীর দেবা সেনাকে প্রেমে ফেলার গল্প বাহুবালীর সঙ্গে কাটাপ্পার নির্ভরশীলতার গল্প আর এই দুই গল্পের ফাঁক গলে ঢুকে যাওয়া সিংহাসন ষড়যন্ত্র ডালাপালা বিস্তার করতে থাকে ছবির গল্প এগুনোর সঙ্গে সঙ্গে। ভাল্লালা দেবার লালসা পরে দেবাসেনার উপর । রাজমাতা কথা দিয়ে ফেলেন তাকে দেবসেনার ব্যাপারে। অমরেন্দ্র বাহুবালীর সামনে কঠিন পরীক্ষা সিংহাসন অথবা দেবাসেনা যে কোন একটা বেছে নিতে হবে। তিনি বেছে নেন দেবাসেনা । রাজার মুকুট পেয়ে যান ভাল্লালা দেবা আর বাহুবালী সেনাপতি । আবারো প্রাসাদ ষড়যন্ত্র এবং রাজ প্রাসাদ ছাড়তে হয় বাহুবালীকে। এমনকি মৃত্যু বরণ করতে হয় অমরেন্দ্র বাহুবালীকে কাটাপ্পার কাছে। মৃত্যুর সময় মহারানী সিভাগামী আর নিজপরিবারের রক্ষার দায়িত্ব হত্যাকারী কাটাপ্পার হাতে দিয়ে শ্বেস নিশ্বাস ত্যাগ করে অমরেন্দ্র বাহুবালী । মহারানী কাটাপ্পার কাছে ভাল্লালার ষড়যন্ত্রের কথা জেনে শিশু মাহেন্দ্র বাহুবালীকে মাহিশমাতির রাজা হিসেবে ঘোষনা করে পুত্রের রোষানলে পড়েন।


ছবির দূর্বলতা বলতে একটিই সেটি হলো মহারানীর মত একজন বিচক্ষণ নারী কেন অন্য এক নারী রাজকুমারীর উপর অনধিকার চর্চা করে তার ভালবাসাকে অবজ্ঞা করে ভাল্লালা দেবার কাছে বিয়ে দেয়ার পণ করে বসলেন ।পুরোই অযৌক্তিক ।
এস এস রাজামুলির পরিচালনায় ছবিটি প্রজোযনা করেছে সবু এবং প্রাসাদ। ১৭১ মিনিটের মুভিতে অভিনয় করেছেন প্রভাস ,রানা, আনুশকা শেঠী, তামান্না ভাটিয়া, সত্যরাজ এবং রামায়া কৃষ্ণা।এটির IMDb রেটিং ৯.৩/১০ । আমার রেটিং ৪.৫/৫। মুভিটি সকল শ্রেনীর দর্শকের কাছে ভাল লাগবে বলেই আমার বিশ্বাস। তবে পুরোপুরি উপভোগ করতে চাইলে অবশ্যই আগে বাহুবালী ১ দা বিগেনিং দেখে নিতে হবে ।

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৭ রাত ২:২৫
২১টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

আপনার ফোনে কয়টি গান সেভ করা আছে? #:-S

লিখেছেন অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

×