somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

দ্রোহে, প্রেমে, ঐক্যে

২৫ শে মে, ২০১৭ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলার বুলবুল নাম তাঁর নজরুল
দাড়ি গোঁফ না রেখে রাখতেন বাবরীচুল।
একহাতে বাঁশি তাঁর আর হাতে রণতূর্য
বাঙলা ভাষার আকাশে তিনি প্রখর সূর্য
বিদ্রোহী কবিতা আর সাম্যের জয়গান
চলার পথে তারে দানিয়েছে সম্মান।

অকূতভয় কান্ডারী তিনি দূর্গম যাত্রায়
কারার ঐ লৌহকপাট ভেঙেছেন
সাধ্য কার তাঁরে আটকায়?

“ছায়ানট” “সিন্ধু হিন্দোল”…….
কবিতা আর গানে নেই তার কোন তুল।
ছোট গল্প উপন্যাস প্রবন্ধ লিখেছেন
বাঙালী চেতনার গহীনে মিশেছেন।

জাতীয় কবি তুমি আমাদের চেতনা
দ্রোহে প্রেমে ঐক্যে আমাদের প্রেরণা।

আজকের দিনটায় করি তাঁর স্তুতি আর বন্দনা
জন্ম তাঁর মে'র ২৫ ব্যাপারটি নয় অজানা।
ছিল না তার কোন রাজপ্রাসাদ অথবা জমিদারী
এদেশের মানুষের হৃদয়ের মসনদে অধিকার তাঁহারি।
সমাধী তার বাংলার জনতার ভালবাসার দাবীতে
এদেশেরই প্রচ্যের অক্সফোর্ড খ্যাত প্রিয় ঢা.বি.তে ।



নজরুল মানে চেতনা। তিনি পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছিলেন। ভারত বর্ষের রাজনীতি থেকে শুরু করে সাধারণ গৃহকোনে তার চিন্তা চেতনা মনন ব্যাপকভাবে আন্দোলিত করতে সক্ষম হয়েছিল। তিনি সাম্যবাদের মূর্ত প্রতীক।তিনি অধিকার বঞ্চিত মানুষের পক্ষে কলম তুলে নিয়েছেন। স্বাভাবিকভাবে তার লিখনী অত্যাচারীর সকল মানবতাবিরুধী কর্মকান্ডের বিরুদ্ধে বরাবরই ছিল সোচ্চার। তিনি দারিদ্রকে দানিয়েছেন মহানুভবতা। বাংলা ভাষায় আরবি ফারসি শব্দের প্রয়োগে তার দক্ষতা কিংবদন্তীতুল্য। ভারত বর্ষের স্বাধীনতা আস্বাদনে চাতক পাখির মত মরিয়া ছিলেন আমাদের বিদ্রোহী কবি। তলোয়ারের তীক্ষ্ণতা তার কবিতায়। অনন্ত প্রেম তার লিখনীতে সুস্পষ্ট। নারীদের তিনি পুরুষদের সমান অধিকার দিয়েছেন। ভারতবর্ষের মানুষের চোখে আলোকবর্তিকা রুপে আভির্ভূত হয়েছিলেন আমাদের নজরুল। তিনি বাংলায় সর্বাধিক গানের রচয়িতা। নিজে ছিলেন গাতকদলের প্রধান ভোকাল। গ্রাম বাংলার আনাচে কানাচে গেয়ে বেড়িয়েছেন তার সরচিত গান। কবিতা লিখে জেল খেটেছেন বৃটিশ শাসকদের ভীত কাঁপিয়ে দিয়েছেন। কি নেই নজরুলে প্রেম বিরহ বিদ্রোহ যুদ্ধ কারাগার আর অগনিত মানুষ বিশেষ করে তরুন সমাজের শ্রদ্ধা আর ভালবাসা। খেয়া পারের তরণী হয়ে তিনি পার করেছেন তিমির রাত্রি। বাংলাসাহিত্যে ধূমকেতুর মতই তার আবির্ভাব অবস্থান। তার অন্তিম শয্যা ঢাকাবিশ্বদ্যিালয়ের কেন্দ্রিয় মসজিদ প্রাঙ্গনে।
২য় কবিতা
প্রেক্ষাপট

বুর্জোয়া গ্রীবা দীর্ঘতর হল
লক্ষ্য থেকে তালগাছের শেষ আড়াই হাত ব্যবধানে
মার্কসবাদ থেমে থাকলো।
গণতন্ত্রের আকাশজুড়ে উড়ছে বেদনার নীল প্রজাপতি
নগ্ন বৈষম্যের থাবায় বেসামাল শ্রেণীহীন বৈষম্যহীন পৃথিবী
নারীর সম্ভ্রম আজ ক্ষমতার লালসার ক্রীড়নক মাত্র।
সাধুবেশে ভন্ডরা আজ সততার উপদেশ দেয়
প্রেম মরে গেছে পৌরাণিক মরা নদীর মত
আকস্মিক বন্যায় প্লাবিত সোনালী ফসল
জঙ্গিবাদ কেবলই ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার
মা তোর বদনখানি মলিন হলো বলে
যারা ক্রন্দনে দুনয়ন ভাসাতো দেশের জন্যে
তাদের হৃদয় আজ পাথর হয়ে গেছে
মহান মুক্তিযুদ্ধ সিংহাসন আহরণে অব্যর্থ অবলম্বন
আর দুষ্ট লোকের ভারে হারিয়ে গেছে অপার সম্ভাবনা ।
বিচারপতির কাঠগড়ায় দাঁড়াতে হয় না প্রকৃত অপরাধীর
যাদের হৃদয়ে শাদা শাপলা দোয়েল
তারা আজ স্তব্ধ উপনিবেশের আশুগ্রাসাতংকে
যাদের চোখের ইশারায় গনতন্ত্র ভূলন্ঠিত হতে পারে
গনতন্ত্রের চর্চা আজ শঙ্খনীল কারাগারে
আজ মানবিকতার বাস কেবল উদাসী কবির অন্তরে।


বিঃদ্রঃউৎসর্গ প্রিয়কবি কাজী নজরুল ইসলাম ।

কোন সে কবি রিপোস্ট

কোন সে কবি নামটি যদি জানতে চাও
যার উপস্থিতি এই সময়ের আবদার
একটি নামের পক্ষে সবচে বেশি লোকে বলবে
চেতনা ও সাম্যের গান গেয়ে
ঐক্যের মন্ত্রে যিনি সবাইকে উদ্বুদ্ধু করতেন
তাকেই সবচেয়ে বেশি দরকার।

আর একটি নাম আলোচনায় থাকবে
অসত্যের প্রতিবাদে যার কলম
তলোয়ারের মতন চলবে।
ভন্ড প্রভুদের বুকে অনায়াসে যে পদাঘাত করবে
বুকের গভীরে যিনি লালন করেছেন
একটি শব্দ ‘স্বাধীনতা’
তার নামটি কি আর বাদ পড়বে?

এত বিবেচনার পাপড়ী ঘিরে সৃষ্টি হবে কেবল একটি ফুল
নামটি তার কিছু নয় আর তিনি যে বাংলার বুলবুল;
আমাদের প্রিয় জাতীয় কবি
তিনি যে অনবদ্য কবিতা
বিদ্রোহী কবি কাজী নজরুল।




সম্মানিত ব্লগারদের মন্তব্য ও উত্তর




শাহরিয়ার কবীর বলেছেন:
জাতীয় কবির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ।

শুভ কামনা রইলো ভাই।


ভ্রমরের ডানা বলেছেন:
বল বীর, বল চির উন্নত মম শীর,
শীর নেহারি নত শীর ও শিখর হিমাদ্রীর.....


কবি বেচে থাকুক তার প্রতিটি কাব্য পেয়ালায়...



লেখক বলেছেন:
আনন্দময়ীর আগমনে
কাজী নজরুল ইসলাম

আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেব–শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী?

মাদীগুলোর আদি দোষ ঐ অহিংসা বোল নাকি-নাকি
খাঁড়ায় কেটে কর মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি।
ঢাল তরবার, আন মা সমর, অমর হবার মন্ত্র শেখা,
মাদীগুলোয় কর মা পুরুষ, রক্ত দে মা রক্ত দেখা।

তুই একা আয় পাগলী বেটী তাথৈ তাথৈ নৃত্য করে
রক্ত-তৃষার 'ময়-ভুখা-হু'র কাঁদন-কেতন কণ্বে ধরে।-
অনেক পাঁঠা-মোষ খেয়েছিস, রাক্ষসী তোর যায়নি ক্ষুধা,
আয় পাষাণী এবার নিবি আপন ছেলের রক্ত-সুধা।
দুর্বলেরে বলি দিয়ে ভীরুর এ হীন শক্তি-পূজা
দূর করে দে, বল মা, ছেলের রক্ত মাগে দশভুজা।..

'ময় ভুখা হুঁ মায়ি' বলে আয় এবার আনন্দময়ী
কৈলাশ হতে গিরি-রাণীর মা দুলালী কন্যা অয়ি!

৩.
কল্লোল পথিক বলেছেন: কবিতা চমৎকার হয়েছে
+++++

লেখক বলেছেন: সুপ্রিয় ব্লগের অনেক দিন পর ব্লগে এলেন। সুস্বাগতম ।

কবি নজরুলকে নিয়ে একটি কবিতা লিখেছি। এটি সেটি নয় ।
এটি জাতীয় কবির জন্মদিনের আগাম প্রচারণা ।
কবি জেলে গেলেন কবি বিশ্বযদ্ধ করলেন কবি লিখলেন ধারালো সব লিখা ।

কবি স্বাধীনতা শব্দটি ধারণ করলেন লালক করলেন ।আর পৌছে দিলেন পরবর্তী প্রজন্মের কাছে ।

অনেক পাঁঠা-মোষ খেয়েছিস, রাক্ষসী তোর যায়নি ক্ষুধা,
আয় পাষাণী এবার নিবি আপন ছেলের রক্ত-সুধা।
এটাই কি পরবর্তীতে রক্ত যখন দিয়েছি আরও রক্ত দিবো তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো হয়ে গেল । আর এভাবে মাহান একাত্তর হলো ? তিনি শক্তি ছড়ালেন বাঙালীর হৃদয়ে কবিতা দিয়ে । যুদ্ধাদের অনুপ্রাণিত করলেন নিজের জীবনী দিয়ে ??

৪.
ধ্রুবক আলো বলেছেন: জাতীয় কবির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ।

খুব সুন্দর লিখেছেন কবিতাখানি +++

লেখক বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ ।

এত বড় কবি অথচ কত বিনয় !

পরোয়া করি না, বাঁচি বা না-বাঁচি যুগের হুজুগ কেটে গেলে,
মাথায় উপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে।

আর অন্যায়ের প্রতিবাদকারী ।

প্রার্থনা ক’রো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!

৫.
চাঁদগাজী বলেছেন:


কবি দারিদ্রতায় কস্ট পেয়েছেন, এবং জাতির বেশীর ভাগই মানুষই দরিদ্র রয়ে গেলো।


লেখক বলেছেন: প্রিয় কবির লিখা

হে দারিদ্র তুমি মোরে করেছ মহান
তুমি মোরে দানিয়াছ খ্রিস্ট্রের সম্মান
কন্টক-মুকুট শোভা।দিয়াছ তাপস,
অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস;
উদ্ধত উলঙ্গ দৃষ্টি; বাণী ক্ষুরধার
বীণা মোর শাপে তব হল তরবার।
দুঃসহ দাহনে তব, হে দর্পী তাপস
অম্লান স্বর্গেরে মোর করিলে বিরস
অকালে শুকালে মোর রূপরস প্রাণ।
শীর্ণ করপুট ভরি সুন্দরের দান
যতবার নিহে চাই হে বুভুক্ষু তুমি
অগ্রে আসি কর পান! শূণ্য মরুভুমি
হেরি মম কল্পলোক।

৬.
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

লেখক বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

৭.
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো জানতে পেরে।

অমর কবি'র আগত জন্মদিনের অগ্রিম শ্রদ্ধাঞ্জলি রেখে গেলাম।

শুভকামনা আপনার জন্য।


লেখক বলেছেন: News Feed
কাজী নজরুল ইসলাম - বিরচিত·

চল চল চল!


ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণি তল,
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।

ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত,
বাধার বিন্ধ্যাচল।

নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ
বাহুতে নবীন বল!
চল রে নও-জোয়ান,
শোন রে পাতিয়া কা-
মৃত্যু-তরণ-দুয়ারে দুয়ারে
জীবনের আহবান।
ভাঙ রে ভাঙ আগল,
চল রে চল রে চল
চল চল চল।।

ঊর্ধ্ব আদেশ হানিছে বাজ,
শহীদী-ঈদের সেনারা সাজ,
দিকে দিকে চলে কুচ-কাওয়াজ-
খোল রে নিদ-মহল!

কবে সে খেয়ালী বাদশাহী,
সেই সে অতীতে আজো চাহি'
যাস মুসাফির গান গাহি'
ফেলিস অশ্রুজল।

যাক রে তখত-তাউস
জাগ রে জাগ বেহুঁস।
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রীক রুশ,
জাগিল তা'রা সকল,
জেগে ওঠ হীনবল!
আমরা গড়িব নতুন করিয়া
ধুলায় তাজমহল!
চল চল চল।।


কবি আমাদের প্রেরণা দিলেন চলার ।

৮.
ছায়াহরিণ বলেছেন: চমৎকার লিখেছেন।

লেখক বলেছেন: কবি নজরুল কবিতায় লিখেছেন,
'জাগো নারী জাগো বহ্নি শিখা'

আরও লিখেছেন
'নারীরে প্রথমে দিয়েছি মুক্তি
নয় সম অধিকার
মানুষ গড়া প্রাচীর ভঙ্গিয়া
করিয়াছি একাকার।

'সাম্যের গান গাই
আমার চক্ষে পুরুষ রমণী
কোন ভেদাভেদ নাই'

কবি বলেছেন,
হাতে রুলি, পায়ে মল
মাথার ঘোমটা ছিড়ে ফেল নারী;
ভেঙ্গে ফেল ও শিকল

যে ঘোমটা তোমায় করিয়াছে ভীরু
ওড়াও সে আবরণ,
দূর করে দাও দাসীর চিহ্ন
যত আভরণ”।

তিনি বলেছেন,

'বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।'

প্রিয় নারীদের ব্যাপারে এমনই শ্রদ্ধা ও সম্মান পোষণ করতেন ।


সুপ্রিয় ব্লগার কমেন্টে ও পাঠে ধন্যবাদ নিরন্তর শুভকামনা।

৯.
নীলপরি বলেছেন: তিনি যে অনবদ্য কবিতা
বিদ্রোহী কবি কাজী নজরুল।

ভালো লাগলো ।


লেখক বলেছেন: কমেন্টে ও পাঠে ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা । আজ জাতীয় কবির জন্মদিন

প্রিয় কবি জাতীয় কবি নজরুল ইসলামের জন্মদিনে অশেষ শ্রদ্ধা ও ভালবাসা।


ছবি নেট
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:০৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×