শুদ্ধাচারের সঙ্গে সবার হোক ভালবাসা
২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুদ্ধাচার,
জেগে ওঠ আবার
মাদার তেরেসার
মহানুভবতা নিয়ে
জনতারে দয়া করো ।
রেগে ওঠো বখতিয়ার খিলজীর
নাঙা তলোয়ার হয়ে;
খন্ড বিখন্ড কর অসততার ধর।
সিঁধ কেটেছে চোর;
আমজনতার ভাগ্য কেড়ে
তারা আনন্দে বিভোর।
শুদ্ধাচার জাগো আবারো
তন্ব তন্ব করে খুঁজে বেড় কর
কে গড়েছে পাহাড়?
অবৈধ টাকার;
জনতার হক মেরে।
অন্যায় করে কেহ পার যেন না পায়
একদিন ধন সম্পদ সবই যাবে ছেড়ে;
মরণের পরে কারো সঙ্গে যাবে না হায়।
পাপের প্রাসাদ ফেল ভেঙে
বিবেকেরে দাও শান;
গাও সততার জয়গান।
ধর্ষিতার আহাজারি আজ আকাশ ছুঁয়েছে
অত্যাচারীর খড়গ কৃপান ভীষণ বেড়েছে ।
গণঅধিকার হরণ করে যে সে যে ভীষণ খুনী
মুখোশ তার উন্মোচন করে
কর প্রকাশ সততার বাণী;
ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া নুতন করে উঠ মাতিয়া
তুলো ধরে অসততার কাহিনী।
১৬ কোটি মানুষের এ দেশ
কোন দলের একার নয়;
আম জনতা সমৃদ্ধ হলে কেবল
দেশ সমৃদ্ধ হয় ।
শুদ্ধাচারের সঙ্গে সবার হোক ভালবাসা
সুশাসন অর্জিত হোক এটাই মনে আশা । ছবি নেট
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন