হংসমিথুন
০৩ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনের পরম লগন করো নাকো অবহেলা,
কে জানে কখন যে সাঙ্গ হবে জীবন কাফেলা!
ভালবাসার এইতো মহালগন
ভালবেসে পূর্ণ করো ক্ষণিকের এই জীবন।
কবিতায় ভালবাসার বাঁধনে বেধেছিনু তোমারে
সপ্নিল রংতুলিতে এঁকেছিগো তোমারে হৃদয়ের মাঝারে।
কতশত নির্ঘুম রাত দিয়েছো উপহার মোরে
তোমার সাধনায় সারারাত জেগে
দুচোখ জুড়ে অবশেষে
ঘুম এসেছে সূর্যওঠা ভোরে।
আমাদের প্রেম কিগো কালজয়ী হবার নয়?
রোদ বৃষ্টি ঝড়েও থেকেছে তা অব্যয় অক্ষয়।
এমন গভীর প্রেম করবে কি অবহেলা?
বুদ্ধিমতি তুমি অতি
জানি তব বিবেচনা আছে ঢের মেলা।
আমাদের প্রেম প্রিয় ইতিহাস হয়ে থাক,
ভালবাসার উৎসবে ধরিত্রী হোক সয়লাব।
লাগ ভেলকী সবার চোখে বলে
তুমি কি কেবল আমায় ভালবাসছো?
সব চোখ লুকিয়ে সখা আমায় কিগো আঁকছো ?
ভালবাসার শেষ কোথা তুমি তো জানো
নদীর সাগর সঙ্গমমতো
আমাদের প্রেমে পরিণতি টানো।
সৃষ্টি সুখের উল্লাসে চলো মাতি দুইজনে
ধ্রুবতারা আর চন্দ্রটাও স্বাক্ষী থাকুক সেই ক্ষণে।
অবশেষে অপেক্ষার সাধনারা ইতি টানলো।
পৃথিবীর আর কেহ নাই বা জানলো।
আকাশলীনা,
মোদের প্রেমের বিশুদ্ধ অনলে;
বাঁধা সব যাক সরে যাক
মিলনগানে ওঠো নেচে
মায়াবী পেখম তুলে ।ছবি নেট
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৭ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন