বাজেটনামা মরার উপর খাড়ার ঘা
০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিম্নবিত্তের সংসার চলে টেনে টুনে
তার উপর করের বোঝা টা
চাপিয়ে দিয়েছে মালবাবু আনমনে
যেন তা মরার উপর খাড়ার ঘা ।
কর্মসংস্থান সৃষ্টির নেই কোন প্রয়াস সম্ভাবনা
ব্যবসা সহজ করা নিয়েও নেই কোন পরিকল্পনা।
ব্যবসার অনুকূল পরিবেশ নাই
অর্থনৈতিক নিরাপত্তার আশায়
ব্যাংকে জমা রাখলে টাকা ;
জোকের মত
লাখে ৮০০ নেবে শুষে
ভর্তি না হয়ে জনগণের পকেট
কেবল হবে ফাঁকা।
টাকা এখন সিন্ধুকে ভরে
রাখতে হবে নিজের ঘরে
জানমালের নিরাপত্তা নেই
সুযোগ পেলেই নেবে চোরে।
মানুষদের কি তবে আর্থিক নিরপাত্তার আশায়
এ দেশ ছেড়ে পালাতে হবে?
বাজেট শেষে যাবে বেড়ে
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম ;
তাই সংসার জীবন কুরুক্ষেত্র হবে
অবিবাহিত যারা আছেন এসব দেখে
আনবেন না মুখে বিয়ের নাম ।
কেবল প্রবৃদ্ধির চাকা সচল রেখে
কাটাচ্ছে দিন মালবাবু আনন্দ চিত্তে ।
উন্নয়নখাতের ৪৪ হাজার ২৯ কোটি
কাদের পকেট করবে ভর্তি?
সরকারি দলের তেলবাজ আর চামচিকের দল
সেসব টাকায় করবে ফূর্তি।
জনগণের দূর্ভোগ কমেনা বাড়ে আরো ;
ভাবখানা এমন মরার উপর খাড়ার ঘা
যত বেশি মারতে পারো।
মালবাবু তারছেড়া জানে তা সকলে,
ভ্যাটবাবু হ্রাসের ভাবনা ভেবোনা কোন কালে।
তিনি এ দেশের রাজ কোষাগার ভরবেন
প্রয়োজনে জনা কয়েক নিম্নবিত্ত মারবেন।
প্রবৃদ্ধি তার কমবে না আর থাকবে ঠিক
বাকী সব ভন্ডুল;
দেশবাসীর দৈন্যতায়ও তিনি তাই
আনন্দে মশগুল ।ছবি নেট
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন