প্রিন্স
২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিন্স মাটি চাপা পড়েছে
জন্মদিনের রেশ কাটার আগে ।
চার বছরের ফুটফুটে প্রিন্স
মরে গেছে ; দেবে গেছে
ভূমিধ্বসের কড়াল গ্রাসে ।
প্রিন্সের ব্যথাতুর জননী রাধছিল
অন্তষ্টি ক্রিয়া অনুষ্ঠানে
বিরহ ভরা প্রাণে।
কন্যাকে পাঠিয়েছিলেন প্রতিবেশির ঘরে
যেন বেঁচে থাকে প্রিয়তমা আশু মরণ তান্ডবে।
প্রিন্স খেতে চেয়েছিল ভাত মার হাতে
জননী দিয়েছিলেন চিপস তার সাথে।
আকস্মাৎ জননী দেখলেন তার শরীর কোমর অবধি গেছে দেবে
তবু ভুমিধ্বসের কড়াল গ্রাসে বেঁচে গেছে তারা
কেবল বেঁচে নেই ছোট্ট প্রিন্স তাই কেঁদে পাগলপারা।
যে গৃহে রেখেছিল তারা তাদের দুনয়নের মনি
সেটি আগের স্থানে টিকে থাকেনি।
পরের দিন বিকেল পাচটায় পাওয়া গেছে তার লাশ
মৃত প্রতিবেশির কোলে শুয়ে মৃত শিশু তার।
জন্মোৎসবের পরদিনই মরে গেছে প্রিন্স
জননী তার রাধছিলেন অন্ন অন্তুষ্টিক্রিয়ার
প্রিন্সের ব্যথাতুর জননী করছিলো আহবান
বসুন খেয়ে যান....
প্রিন্সের অন্তুষ্টিক্রিয়ার খাবার ।
প্রিন্স ছোট্ট সে শিশু...
ভূমি ধ্বসের নিষ্পাপ ক্রুশবিদ্ধ যিশু ।ছবি (প্রয়াত প্রিন্স আর তার জননী) নেট
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন