মঙ্গল দীপশিখা
১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজেকে ভেবো না প্রভু
তোমার চেয়ে ঢের বেশি বড় আরোতো আছে
ভেবে দেখেছো কি কভু ?
তুমি যা খুশি তাই করো।
অধঃস্তন কাহারো
এমন কর্ম
তুমি কি কভু মানতে পারো?
তবে কেন এমন করো?
তোমার চেয়ে ছোট যারা
তোমায় দেখে শিখবে তারা।
কর্মক্ষেত্রে মানবে না তোমার কথা
তোমারই মত।
তোমার দৃষ্টান্ত টেনে
লাগামছাড়া ইচ্ছ্বে ঘুড়ি
স্বেচ্ছাচারিতার আকাশে দেবে উড়িয়ে।
মগের মুল্লুকের মত
যত্রতত্র নৈরাজ্য আর বিশৃঙ্খলা হবে অবিরত ।
সভ্যতা হবে যে লীন;
স্বৈরাচারের আনাগোনায়
সুশাসনের সম্ভাবনা দিনে দিনে হবে ক্ষীণতর।
পরের ভোগান্তি কেন তার
কৃতকর্মের প্রতিফল বুঝো;
একচোখা দৃষ্টি দিয়ে
অন্যের দোষ কেন খুঁজো।
এমনো তো হতে পারে
তোমার দোষে ভুগছে সবাই
তোমার করা জুলুম থেকে
সকল সৃষ্টি চাচ্ছে রেহাই।
নিজের দোষ আর পরের গুণ
অন্বেষণে নিয়োজিত যদি হতে পারো
তবেই কেবল সাফল্য সোপানে
নিজের অবস্থান সুনিশ্চিত করতে পারো।
তাই বলি নিজের ভুল শোধরিয়ে
নির্ভুল তুমি হতে পারো
পরের গুণাবলি থেকে শিক্ষা নিয়ে
সমৃদ্ধির আলোকিত পথে
ভাল অবদান রাখতে পারো ।
এমনি করেই অবতার হয়ে
এ সমাজের মঙ্গল দীপশিখা
অনায়াসে জ্বালতে পারো।।
ছবি নেট
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন