প্রেমের ধ্রুবতারা
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মম প্রেমের আহবানে তব কপট মিষ্টি রাগে
হৃদয়ে ভালবাসার পূর্ণিমা চাঁদ যেন জাগে
সঙ্গম সাধনা লজ্জা হারায়
বগালেকের অচিন তলায়।
আমাদের প্রেম যেন কর্ণফুলী
পাহাড়ী
নদী,
ভালবাসার রাঙামাটি লেক থেকে
কামনার জল টেনে
চলছে ছোটে
নিরবধী।
বঙ্গোপসাগরের সোয়াস অব নো গ্রাউন্ডে
যেথা প্রেম উছলে উঠে
ফেনিল সফেদ অথৈ তরঙ্গে;
মোদের ভালবাসা যেন সেজেছে সেথা
রামধনুর সাতটি রঙ্গে।
ঘনকেশী,
মায়াবতীর ছদ্মবেশী
কথা দিলাম
তোমায় দেব মানিক রতন
পাতালপুরীর গল্পের মতন;
কল্পলোকের রাজ্য থেকে
ছিনিয়ে এনে;
নেব তোমায় কাছে টেনে।
তুমি যে মম হৃদাকাশের ধ্রুবতারা
প্রেমে তোমার
এ
মন
বাঁধনহারা।
সকল সীমা যায় পেরিয়ে
বিভীষণের দু’চোখ এড়িয়ে;
করবো জয় সকল বাঁধা
ছড়াবো জট সকল ধাঁধাঁর।
তোমার রূপের আধার থেকে
করবো লেহন প্রেরণাধারা
আনন্দলোকের সুখের ছোঁয়ায়
মিলন কাব্য গড়বো মোরা
উৎসর্গ ঃ
তুমি ছবি নেট
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন