অগ্রিম জন্মজয়ন্তী ( আগামী দিন যদি না লিখতে পারি কবিতা !!!)
১৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশের ধ্রুবতারা কানে কানে বলে গেলো
কেমন করে ধরনীতে কল্লোলিনী সৃষ্টি হলো।
আগামীকালের অস্তরবি
মোমের আলোয়
জনে জনে বলে দেবে সবই।
কেমন করে এসেছো ; মায়াজাল মেখেছো
আলোকিত করেছো ক্ষণিকের ধরণী।
তোমার ক্রন্দনে জীবনের জয়গানে
হেসেছিলো অবনী;
খুশির প্লাবনে তাই মেতেছিল মেদিনী।
সেদিনের সমীরণে
উৎকলিকা মেখেছে ঘ্রাণ,
ভ্রমরের গুঞ্জনে প্রকৃতি হয়েছে মুখরিত— অম্লান।
উৎসব কলরব করেছে ভর
নতুনের আগমনে তোমাদের গৃহকোণে
এসেছে আনন্দ প্রহর ।
তুমিও নেই আর শিশুটি এখন
যৌবনের রাগে ময়ূরীর মতন
কামনার সাতরঙে— তুলেছো পেখম।
গুণের সমাহার— কত আয়োজনে
কত জনের সুপ্তি নিয়েছো কেড়ে
তাদের অনেকে এখন গিয়েছে হারিয়ে
আমাদের ভালবাসা কেবল
দিনে দিনে গিয়েছে বেড়ে।
আগামী দিনটি স্মরনীয় হয়ে থাক
আমাদের পরিণয়ে বসুধা গেয়ে যাক
বসন্তের আগমনি গান— সুমধুর তানে।
অতঃপর আমরা দুজনে যেন
অঘোর বর্ষায় আষাঢ়— শ্রাবণ
মরুভূমির তপ্তবুকে আনবো ফাগুন।
আমাদের প্রেম হোক পাখির কলতানে
ফুলেরা প্রস্ফুটিত হোক কুসুম— কাননে।
উৎসব— কলরব আগামীর দিনটায়
সাফল্য করুক ভর পাখির দু’ডানায় ।
আর নয় কোন শোক; কোন দিন— কোন ক্ষণ
আমাদের ঘিরে থাক— কেবল আনন্দ আয়োজন ।
উৎসর্গ: অপসরা, শায়মা, বরুণা,.......
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন