অতঃপর বন্যা ও কতিপয় অসংগতি
১৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বজ্রপাতে মরেছে কত মানুষ!
ভেঙে গেছে ঘরবাড়িগাছ;
ভূমিধ্বসে গেল মরে ১৮০ প্রাণ
তান্ডব লীলায় উঠেছে মেতে প্রকৃতি আজ।
অতঃপর এলো বন্যা!!
তলিয়ে গেছে উত্তরবঙ্গ দক্ষিন ও ভাসাবে বাণ,
মানুষের যাতায়াত বন্ধ ; দূর্যোগ থেকে নেই যে পরিত্রাণ।
ডুবে মরেছে শতেক; নিখুঁজ আরো কতেক!
অতিবৃষ্টি জলাবদ্ধতা অনাবৃষ্টি
সবকিছুতে প্রকারান্তরে
মানুষের কর্মদোষে সৃষ্টি।
আছে আল কোরআনে;
ভালমন্দ সবকিছু মানুষের কারণে।
ভূমির অপরিকল্পিত ব্যবহার
বৃক্ষনিধন বেড়েছে , বেড়েছে জুলুম অবিচার;
করেছে চর দখল জমি দখল
তার উপর গড়েছে সাধের রংমহল।
ভূতত্ত্ব মেনে অবকাঠামো নির্মানে
নেই পরিকল্পনা; এভাবে গড়েছে সব স্থাপনা।
নদীর নাব্যতা পেয়েছে হ্রাস,
কৃত্রিম কারণে সৃষ্ট সুদীর্ঘ জলাদ্ধতা
করছে মানুষের এত সর্বনাশ।
তারপর আছে মরার উপর খড়ার ঘা
প্রবিবেশী রাষ্ট্রের অযাচিত দাদাগিরিটা।
বন্যা হলে সেখানে দেবে বাধ ছেড়ে
এদেশের বন্যা তাতে আরো যাবে বেড়ে।
এদেশের সরকার তাদের তাবেদার
তাদের কথার বাইরে যাবে না কেউ আর।
কবিতা এখানেই শেষ নয়;
রিলিফের মাল বিতরণে কর্তৃপক্ষ নেবে
দলপ্রীতি স্বজনপ্রীতি দূর্ণীতির আশ্রয়
রাঘব বোয়ালেরা ভক্ষণ করবে সবই।
কে করবে বিচার তার যিনি বিচারপতি
বন্যাদূর্গতদের ললাটে তাই এত দূর্গতি!!
কি ভাবে যে গড়বো মোরা সোনার বাংলাদেশ?
অতঃপর হতাশার কবিতা, এখানেই হলো শেষ ।
ছবি নেটঃ
আগে দিইনি কারণ বিশেষ দিনে প্রিয়তমার মন বিষন্ন করতে চাইনি ।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন