
পৃথিবীরও পরিবর্তন আছে
আজকের উষ্ণ পৃথিবী
সুদূর অতীতে বরফ যুগে প্রবেশ করেছে,
কয়েকবার
আবার উষ্ণ হয়েছে।
সুদূর অতীতে ‘প্যানগি’ নামে
কেবল একটি মাত্র মহাদেশ ছিলো
সময়ের পরিক্রমায়
সেটি ভেঙে দুটি মহাদেশ হয়েছে;
গণ্ডোয়ানা ও লরেশিয়া,
সেগুলো আবারো ভেঙেছে ।
আজকের মহাদেশগুলো
এভাবেই সৃষ্টি হয়েছে;
ভারত উপমহাদেশ সময়ের পরিক্রমায়
দক্ষিণ মেরু থেকে বিষুবীয় এলাকায় চলে এসেছে;
এরকম দৃষ্টান্ত আরো আছে ।
এখন আর নেই ডাইনোসর
আর মেসোজোয়িক যুগ
ওলিম্যামোথও লুপ পেয়েছে ।
লুপ পাওয়া আর নতুনের আগমন
এই নিয়ে সর্বংসহা পৃথিবী
ক্রমাগত ঘুরছে —সূর্যের চারিদিকে
আপন কক্ষপথে —
তবে এই চলারো শেষ আছে
অভিকর্ষ আর মহাকর্ষ
এই নিয়ে বিশ্বজগৎ টিকে আছে-
যেদিন থাকবে না কোন আকর্ষণ বল
সেদিন আর অবণী থাকবে না টিকে . . .
ছবি নেট ।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




