তাদের জন্য ভাবনার নেই শেষ
কতদিন দেখিনা আজকে সেই
প্রতিক্ষার হবে শেষ । আসবেন
তারা উড়ে হাওয়াই জাহাজে চড়ে
আমার হৃদয়ে আজ আনন্দ কারুকাজ।
আমাদের গৃহ খানি যাবে আজ ভরে
মা বাবার পবিত্র পদচারণায় বহুদিন পরে।
হজ্জ সমাপন শেষে আসবেন তারা
মমতা আর আদর নিয়ে
তাদের অশেষ ঋণে ঋণি এই জীবন
শোধাইবো কি দিয়ে।
মা আমার বটের ছায়া
বাবা ধ্রুব তারা।
তাদের আদর শাসনে রচিত
আমার বসুন্ধরা।
নিরাপদে আসুক তারা
এই প্রার্থনা করি
তাদের জন্য শুভকামনায়
অশ্রু নয়ন ঝরি।
স্রষ্টার পরে তারাই বড় আসমান সমান
তাই শ্রদ্ধা ভরে স্মরণ করি গাই তাহাদের গান।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




