পৃথিবীর সব সুখ করেছে ভর
আমাদের ছোট গৃহে;
মা বাবা হজ্জ ব্রত পালন করে
এসেছেন ফিরে।
আনন্দের রেশ যেন
কাটছে না আর;
আবারো লাঘব হলো
মোর দায়িত্ব ভার।
আজকের আকাশটা লাগছে ভালো
ঠিকরে পড়ছে যেন নক্ষত্রের আলো।
আজকের আয়োজনে আমরা সবাই
রকমারি কথায় আনন্দে কাটাই।
পাখিদের কলকাকলিতে যেনো মুখরিত বন
আমাদের নীড়ে এলো তাই মহেন্দ্র ক্ষণ।
বাবা মা দূরে থাকলে
বেদনার শেষ নেই;
হাড়ে হাড়ে পেয়েছি টের
অল্প ক'দিনেই।
স্রষ্টার কাছে তাই করেছি এই পণ
মা বাবার সেবায় কাটাবো ক্ষণ ।
আরো দোয়া করি
প্রতিপালকের কাছে,
তাঁরা যেনো সুস্থ থাকে
যতদিন বেঁচে আছে।
তাদের হোক সুদীর্ঘ জীবন
মা বাবার স্নেহ মমতায় ধরনীতে
যেন হয় স্বর্গ বিরচন।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



