
স্মৃতির এলবাম
দিয়েছো পথনির্দেশিকা
জীবন চলার পথে।
কেটে গেছে শৈশব— কৈশোর— সুদীর্ঘ সময়।
ক্ষণিকের জীবনটাতে,
মসৃণ পথ— বন্ধুর পথ, এখন আর অজানা নয় ।
পদ্মফোটা পুকুর—
অলস দুপুর —
পায়ের নূপুর—
দূরন্ত বিপ্লব
জোনাক জ্বলা নিশীথে স্মৃতিরা বাঙময়।
সোনালী অতীত,
ব্যস্ততার আবরণে ঘেরা বর্তমান
অনাগত ভবিষ্যত, স্নিগ্ধ অপার সম্ভাবনাময় ।
মৃত্যু কতটা সন্নিকটে জানা নেই
কেবল জানি বেঁচে থাকা অমূলক নয় ।
আনন্দময় জীবনের হোক আগমন
বসন্তের সাজে অপরূপা তুমি
চাতক দু'চোখে তুমি পৃথিবীর বিস্ময় ।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




