
কী নেই আমার আর কী ই বা আছে,
তোমার কিগো তা সঠিক জানা আছে?
তোমাকে সুখী করার যাবতীয় উপকরণ
ঢের আছে— আমার!
একটা ধৈর্য্য পাহাড় আছে
হিমালয়সম আস্থা আছে,
বিশ্বাস আছে—সততা আছে
আর বিমুগ্ধ দু’নয়ন আছে।
তুমি কেবল সাজবে অপসরার রূপে
তারপর দেখবে আমার দু’চোখে।
আমার একটা কর্মচঞ্চল কলম আছে …
সুখি হবার যাবতীয় আসবাব আছে।
যদি তুমি থাকো পাশে
অভিমান ভুলানোর মত
অন্তত একটা হাসি আছে…
হৃদয়ে বিশ্বস্ততা মাখা প্রেম আছে।
কবিতা লিখার প্রচেষ্টা আছে
আসমানী-সবুজ-লাল রঙ আছে…।
ফুল আছে পাখি আছে
একটা বৃহৎ নদী আছে।
কৃষক –জেলে-তাঁতী আছে…।
কেবল অন্যসবের মতো একটাই অভাব আছে,
তোমার কামনায় তাই এতো তাড়া
বিলম্ব যদি হয় পাছে!
সবার জীবনেই সময়ের অভাব আছে
কেবল বুদ্ধিমানেরই তা জানা আছে।
ধরে নেবো এখনো যা কিছু বাকী আছে
আমার তার সবই আছে
যদি তুমি থাকো পাশে— কবিতা হয়ে।
পুনশ্চ দৃষ্টান্ত দেবার মতো এ হৃদয়ে
তোমায় ঘিরে অনেক ভালোবাসা আছে।
এত কিছু থাকার পরও
দূরে থাকার কি মানে আছে?
আকাশলীনা,
লক্ষীসোনা
করোনা বিলম্ব আর;
এখনই অবধারিত সময়
কিংবদন্তীর ভালোবাসার ।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




