
সহ প্রয়ানেষু অথবা নিরুদ্দেশ সহযাত্রী
যে কবিতা,
তার নেই কোন পরাজয়।
কি ক্ষতি প্রয়ানে!!
সহযাত্রী যখন সাধনার পূর্ণ শশি
অথবা আবশ্যক মনোহর অবনী।
ছায়াপথ অথবা গ্যালাক্সি
যেখানে নেই প্রিয়তমার প্রগাঢ় শ্বাস
এ হৃদয়ে তা কখনোই কাঙ্খিত নয় ।
প্রিয়ংবদার খোঁপায় সুশোভিত যে নীলোৎপল
বেদনা তারে কে কয়?
গন্তব্যে পৌঁছে পথ হারানো !!
কেবলই ভালবাসা ময়।
কবিতা সম্ভার হোক এমন সমৃদ্ধ—
তা যেনো ঠিক পাঠকের তৃষ্ণা মেটানো
সুশীতল ঝরণা ধারা;
ভালোবাসা ঘেরা উৎকলিকা—চিরন্তন শাশ্বত সুন্দর।
নয় কোন প্রনোদনা আর!
নয় আর কোন প্রসাধনের অবতরণ।
বিজয়ীর বেশে জীবনে হোক
— চির সাধনার—
সেই আনন্দময়ীর আগমন।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





