অমর একুশে
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নব উদ্যমে জাগো, একুশে ফেব্রুয়ারি,
আমরা কি ভুলিতে পারি?—
ফাগুনের আগুনে থোকা থোকা লাল ফুল—
রাজপথে রক্তের আল্পনা.
ফুলে—রক্তে—শ্লোগানে, আন্দোলনে মুখোরিত
কিংবদন্তীর ইতিহাস, তুমি অনন্য;
গৌরবের চূড়ামণি, তোমাকে অভিবাদন জানাই।
বৃক্ষ-শাখে ফাগুনের বহ্নিপ্রপাতে
যেমতি নবোপল্লোব উঠে জেগে
সবুজের সমারোহে-
তেমনি তোমার পরশে বীর বাঙালীর
জেগে ওঠা —তোমার তুলনা নাই।
কত শত লালফুল কত শত মানুষের ভীড়ে
বাংলা বর্ণমালা খচিতো শহীদ মিনার
থাকো স্থির দাঁড়িয়ে
সন্তানহারা মায়ের মতো- বেদনার রঙে রঞ্জিতো
আমরা যে হারিয়েছি আমাদের বীরোগ্রজো—ভাই।
তবু তোমাতে মোদের গৌরবের সীমা নাই!
তবে কী বেদনা ফুল হয়ে ফুটে, পাখি হয়ে গায়— সোনার বাংলায়।
সুপ্রিয় বাংলা ভাষা বিশ্ব দরবারে নজির সৃজিয়া
মাথা উঁচু করে সবার উপরে
আজি দাঁড়িয়ে আছে ঠায়।
বাংলায় লিখি বাংলায় বলি বাস করি বাংলায়
বাংলা ভাষা . শিশুর জীবনে মায়ের মতোন অনিবার্য তাই।
যাদের আন্দোলনে প্রাণের দানে আমাদের মাতৃভাষা
হৃদয়ের অর্ঘ্য সপিলাম তাদের বিলিয়ে দিলাম অফুরাণ ভালোবাসা।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন