
বাংলার জমিনে একাত্তরের এই দিনে
লাল-সবুজের পতাকা
হয়েছিলো উড্ডিন ;
বাঙলার ষোল কোটি জনতার মনের গহীনে
আজও আছে তা অমলিন।
বীর জনতার হৃদয়টা চিরোদিন এমনই থাকবে,
নতজানু হবে না সে চির উন্নত যেই শির
তারে কে নোয়াবে?
গোলামীর জিঞ্জির ছিঁড়েছে বাংলার জনতা
আর নহে তোষামোদ মিথ্যে চাটুকারিতা।
আর ক্ষমতার মসনদে কোন জন বসবে
সেই পরিকল্পনার ছক শুধু জনতাই কষবে।
যারে লাগে ভালো তারে দেবে ভোট
ভালো না লাগিলে তারে করিবে বয়কট।
সবার আগে থাকে চেতনাতে মহান স্বাধীনতা
সমৃদ্ধিও চাহিনা , যদি মেশা থাকে পরাধীনতা।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




