বসন্ত বাতায়ন
০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফাগুনের পূর্ণিমা আগুন ঝরালো
ঠিকরে ঠিকরে চারিদিকে ছড়ালো
শশীর কিরণ;
অবাক জোছনা মায়া ঢেলে দিলো
অবণীর বুকে বসন্ত বাতায়নে আজি
উন্মাতাল মন।
আমি হেঁটে চলেছি মনের দহনে ভেবে ভেবে
আনমনে_ কীভাবে কাটায় সখি ক্ষণ
একেলা যখন এমন দহন রাতে?
হয়তো বিরহের ফুল ফোটে ,
তার অনন্ত প্রতীক্ষার বুকে,
পাথর সময় ঘিরে় করে বিরচন
অবাক জোছনা কানন।
কতো কবিতা লিখেছি ভালো বাসিয়া নিজেরে সঁপেছি তার কাছে,
বারবার মন্ত্রমুগ্ধ হয়ে তাঁরে খুঁজেছি,
সপ্ন জাল বুনেছি মনে মনে দোসর গড়েছি।
কহিবো না কথা আর কাহারো সনে তারে কথা দিয়েছি।
কথাও রেখেছি...
অতঃপর দূর গ্রামে সেখানে গড়েছি নীড়, ছোট্ট পাখির। খুঁজিনি প্রাসাদ কোনো..
দূর থেকে বেসেছি ভালো।
দূর চন্দ্রিমার মতো।
প্রেমাহত মনে তবু থাকিনি থেমে,
ডানা ভাঙা শালিকের ভয় কি আর আছে?
ছুটে চলেছি সমুখপানে তাহারে লয়ে মনের গহীনে যেখানে
ভালোবাসা বাঁধে ঘর পরম যতনে।
মেনেছি তাঁর সব কথা _ ভালোবাসার অমোঘ বার্তা। এমনো ভালোবাসা কেহ বেসেছে কি কাহারে?
শুধাই তাহারে।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৮ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুন