
চল্লিশের আকাশে মেলেছি পাখা
একহাতে দ্রোহ মোর
আর হাতে মানবতা মাখা—
এখনো ঢের আছে কলমে কালি
এখনো হয়ে আছো প্রেরণা তুমি তাতে
নিয়ে ভালোবাসার ডালি হাতে।
একটি গোলাপ ফুল তোমার করে
ভালোবাসার বুকিটি সঙ্গী করে
রয়ে যাবে নিরবে অটুট বন্ধন
পৃথিবীর সবচোখে ধূলো দিয়ে
আমাদের দুজনের মাঝে।
হতাশার তিমিরে ও ফুটাবো বর্ণিল আলোকচ্ছটা
একদিন সাত আসমান মেঘ কেটে যাবে।
প্রস্তরে ফুটবে পলাশ শিমুল
একদিন গগণের বুক থেকে পড়বে খসে
লালসার হিংস্র থাবা।
একদিন সত্য মাথা উঁচু করে দাঁড়াবে
এই হৃদয় তোমার পথ হারানোর অনন্ত আকাশ।
বারংবার তুমি এখানেই হবে লীন
সময় পড়েছে বাঁধা ফুলেল ফ্রেমে
বৃষ্টির নূপুর পায়ে জৈষ্ঠ্যের উষ্ণতা নিয়ে
মায়ার আলিঙ্গনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
