somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

হুমায়ূন ফরীদি ও মিলনমন্ত্রগানে

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



হুমায়ূন ফরীদি

লড়েছেন দেশের তরে মহান সেই একাত্তরে
মুখফুটে বলেননি কভু—অহংকারভরে
জন্মেছেন যে দেশে—পায় কি শোভা কভু তারে?
দেশপ্রেম যার হৃদয়জুড়ে।
মা—মাটি—জল, তার ঋণ কে শোধিতে পারে?
তাঁর যুদ্ধের খবর
জানাবে তার প্রবাসি সুহৃদজন
সুদূর সুইডেনে বসে।
বহেমিয়ান জীবন তার খরস্রোতা নদীর মতো
তিনি ছিলেন এক মহান দাতা
স্রষ্টার কাছ থেকে অনুগ্রহ নিয়ে
রেখেছেন নিজের করে
দিনে দিনে দান তার গিয়েছে কেবল বেড়ে
বেলি ফুলের মালা দিয়ে —বধুবরণ
ইতিহাসের পাতায় তা আছে লেখা
আবারো ভালবেসে তার মরণ একাকিত্বের আভরণ পরে।
তাঁর নাকি দুঃখ ছিলো তাতেই সে অত বড়ো হলো—
জানেনা কেউ তাহা
অভিনয় জগতের রাজা অভিনয় নয়তো সোজা
দেশটারে ভালোবেসে—ভালোবাসার বসন্তদিনে এসে
মহাপ্রয়ান তার যে হলো—দেশের মানুষ অনেক কেঁদেছিলো
কেঁদেছিলো এক হৃদয়হীনা , অমন করে কেউ কী পারে?
অভিনয়টারে গলধকরণ করে।
সৃষ্টি তাঁর কহিবে কথা
অভিনয় শিল্প যতোদিন আছে টিকে
নশ্বর এই অবণীতে।
দক্ষিণের ঐ বঙ্গোপসাগর তার সমান এক হৃদয় নিয়ে
সবার মুখে ফুটিয়েছেন হাসি
চোখে দানিয়েছেন জল অগণিত দর্শকের চোখে
খলনায়ক হলেও তিনি সবাই তাঁর পক্ষ নিতো।
নায়ক হলে তো কথাই নেই
হুমায়ূন ফরীদি জন্মেছিলেন এই বঙ্গেতেই
যায় না ভুলা কভু তারে
মুখের উপর অবলীলায় বলে দিতেন সত্যটারে
বলবেন না কেনইবা তিনি অকুতভয় যিনি
স্বাধীনতার সূর্যটারে
ছিনিয়ে এনেছিলেন যুদ্ধ করে ।



মিলনমন্ত্রগানে

স্বেচ্ছাচারিতার আভরণ পরে
ঘুমাও নাকি সান্ধ্যরাতে নিয়ম করে!
তাহলে কী নেবো ধরে —স্বপ্নে আছো বিভোর হয়ে?
এটাই তো সখি বাস্তবতা দিবালোকের মতন,
জেনে গেছে সবাই যখন, একটু না হয় পরখ করো;
সবার চোখে ফাঁকি দিয়ে
লক্ষীপেঁচা রাতের আঁধারে যেমন।

অপেক্ষার আঁধার যে অনেক হলো
তবু বলি বয়স কেবল সংখ্যা মাত্র
সুদীর্ঘ আয়ু নিয়ে লীলা তুমি করতে পারো শুরু;
হৃদয় যার অপেক্ষার আকাশ বুকপাঁজড়ে তার
কান পেতে পরখ করতে পারো
ভালোবাসার নিঠুর বীণা—
কিন্নরী কন্ঠ থেকে মধুরতরো কীনা।

তার ভালোবাসা স্নানে পবিত্র তুমি হতে পারো
তারপর আরশিতে যদি দেখো
ভালোবাসার ম্যাগনেলিয়া তোমার অবয়ব হলো
কিংবা তার চেয়ে ঢের বেশি অপরুপা তুমি
তবে এই বেলা ভালোবাসা স্নানে বিশুদ্ধতরো হয়ে ওঠো।

সুপ্রিয় মহানগরী, প্রেমের যনজট ঘুচিয়ে ফেলো
তোমাতেই গড়বো বসত তুরাগ নদীর উতলা ঘ্রাণে—
ভাসাবো মোর ছোট্ট খেয়া সেথা আনমনে।
বসন্তের মিলনমন্ত্রগানে বর্ষার জলে ভিজবো দুজন
তা তা থৈ থৈ তা তা থৈ থৈ ছন্দাকারে।

---------------------------------------
আগামী কাল কিংবদন্তী অভিনেতা হুমায়ূন ফরীদির জন্মদিন।তিনি এক বীর মুক্তিযুদ্ধা। দৃষ্টান্ত দেয়ার মতো দেশপ্রেমিক। দেশ ছেড়ে যাননি । এই মহান ব্যক্তির প্রোপিক আমি ব্যবহার করি। তার মৃত্যুর পর আমার ব্লগার হয়ে ওঠা। আমার কবি হয়ে ওঠা। বাংলা নাটক দেখা ছেড়ে দিয়েছি প্রায়। ছায়নটে বালাই ষাট অনুষ্ঠানে তাঁর জন্মদিনে তাঁর কন্ঠে সুনীলের কবিতা আবৃত্তি আজো কানে বাজে। আমি ওষ্ঠে অঙ্গুরি ছুঁয়াবো আমি বিষপান করে মরে যাবো। ভার্সাটাইল জিনিয়াস ফরীদি। লাল স্যালুট হুমায়ূন ফরীদি। পরজনমে বেহেশত লাভ করুন। আর ২য়টি ব্লগে এসে আমার কবিতা। মোদ্দকথা আমি কবি হলাম ।ফরীদি বলে গেলেন “আমার পরাণ যাহা চায়” প্রেরণা দিলেন।ব্যাস এটুকুই।

হুমায়ূন ফরীদি কবিতাটি আবারো প্রকাশ করা হলো।ছবি নেট।

সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৫
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×