somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

হার্ড টেকেলে নেইমার কেন পড়ে যায়? ও জয়তু নেইমার!! জয়তু কোটিনহো!! জয়তু ব্রাজিল!!! (নেইমারের ব্রাজিল হারে না ..ব্রাজিল ২-০মেক্সিকো)

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশ্বকাপ ২০০২ । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স ১ম রাউন্ডে বাদ পড়ে গেল। ব্রাজিল দলে তখন এক ঝাঁক তারকা। রোনাল্ডো, রোনাল্দিনহো, রিভালেদো, রবার্টো কার্লোস প্রমুখ নাম করা খেলোয়াড়। তাদের নিয়ে সমর্থকদের ব্যাপক উন্মাদনা। রিভালডো ম্যারাডোনার বিবেচনায় সেই সময়ের সেরা খেলোয়াড়। রোনালদিনহো প্লে মেকার। ফ্রিকিক বিশেষজ্ঞ দু্ইজন। রবার্টো কার্লোস এবং রোনাল্দিনহো। রবাল্টো কার্লোস দূর পাল্লার ফ্রিকিক বিশেষজ্ঞ। কারণ তার পায়ে আছে গোলার মত শট। আর রোনাল্দিনহো ফুটবলমাঠে একজন নিমগ্ন শিল্পী। তার কাছ থেকে বর্তমান ফুটবল তারকা মেসির অনেক কিছুর হাতে খড়ি। ব্রাজিলদলে তারকার মাঝে মহাতারকা ছিলেন রোনাল্ডো দা ফেনোমেনন। তখন কোন শিশু জন্মগ্রহণ করলে তার নাম রাখা হতো রোনাল্ডো। একটুও বাড়িয়ে বলছিনা। আর বিশ্বকাপের দ্বিতীয় তারকা ছিলেন রোনাল্ডোর গার্লফ্রেন্ড। নাম ছিল মনে হয় সুজানা। ক্যামেরা ম্যানের ক্যামেরা সুজানাকে যতটা খুজেছে অন্য কোন খেলোয়াড়কে এতটা খুঁজেনি। রোনাল্ডো মাথার চুলের স্টাইলে পরিবর্তন এনেছিলেন। মাথার ঠিক সামানের দিকের কয়টা চুলনি অদ্ভুত স্টাইলে ফুরফুরে মেজাজে রোনাল্ডো। সেই বিশ্বকাপে আটটি গোল করে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি। ফাইনালে করেছিলেন ২টি গোল। জার্মান গোলকিপার অলিভার কান গোটা বিশ্বকাপে মাত্র দুইটি গোল খান। দুটোই দা ফেনমেননের কাছে। ২য়টি ছিলো বলে কয়ে গোল দেয়ার মতন। এমন জোরালো শট গোলকিপার দেখে শুনে বুঝেও গতির কাছে পরাস্ত। ড্রাইভ দেয়ার আগে বল সরাসরি গোল পোস্টের জালে। কানের মুখে গান বেড় হলে বেড় হতো গোল হয়ে গেল চেয়ে চেয়ে দেখলাম…..আমার করার কিছু ছিলা না গো……….. ।

এবার বিশ্বকাপে বড়োদলগুলো ভাল করতে পারছেনা। ১ম রাউন্ডে বিদায় নিয়েছে জার্মানি। ইটালী হলান্ড কোয়ালিফাই করেনি। স্পেন ২য় রাউন্ডে বাদ পড়েছে। একই রাউন্ডে পর্তুগাল বাদ পড়েছে। রিয়েল মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানা রোনাল্ডো, বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসির দল বাদ পড়েছে। তুলনায় দুজনের মধ্যে রোনাল্ডো বেশি ভাল করেছেন। ৪টি গোল করে নিজেকে আবারো প্রমান করেছেন। মেসি ভালো খেলতে পারেননি। ভালো খেলেনি আর্জেন্টিনা। মেসি রোনাল্ডো দুজনই পেনাল্টি মিস করেছেন। মেসিরটা ছিল গুরুত্বপূর্ণ মিস। মেসি, রোনাল্ডো, নেইমার তিনজনই হলুদ কার্ড খেয়েছেন। মেসি খেয়েছে কালক্ষেপনের জন্য নেইমার খেয়েছেন তাড়াহুড়ো করার জন্য। রিয়েল আর বার্সার তারকার চেয়ে নেইমারের বর্তমান দল ফ্রান্সের পিএসজি ক্লাবের খেলোয়াড় শ্রেয়তর পারফর্মার বিশ্বকাপে। পিএসজির স্ট্রাইকার কাভানি জোড়া গোল করে উরুগুয়েকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে হারিয়ে দিয়েছে রিয়েল প্রধান তারকা রোনাল্ডোর পর্তগালকে। পিএসজির তারকা এমবেপের ফ্রান্সের কাছে হেরে গেছে বার্সার প্রধান তারকা মেসির আর্জেন্টিনা। এমবেপের জোড়া গোল মনে থাকবে অনেকদিন। তার গতির কাছে পরাস্ত হয় আর্জেন্টিনা। বিশ্বকাপ থেকে স্পেন আর বার্সা রিয়েলের প্রধান তারকার বিদায় দিয়ে জিতে গেছে ফ্রান্স আর ফ্রান্স লীগের পিএসজি তারকা কাভানি-এমবেপে। আজ পিএসজি তথা ফ্রেন্সলীগের বর্ষসেরা তারকা খেলোয়াড় নেইমার খেলবেন । বড়ো দলের মধ্যে ফ্রান্সের সঙ্গে ব্রাজিল টিকে আছে। ব্রাজিল টিকে থাক । বিশ্বকাপ যোগ্যদল ব্রাজিলের হাতে যাক ।

বিশ্বকাপের আগে তিতে বলেছিলেন —নেইমারের অন্তত ৫টি ম্যাচ প্রয়োজন দলকে নিজের সেরাটা দেওয়ার জন্য। সুস্থ হয়ে ওঠার গাণিতিক কোনো হিসাব না থাকলেও দল থেকেই ধরে নেওয়া হয়েছিল, নকআউট পর্বে নিজের সেরাটা নিয়ে হাজির হবেন নেইমার।দুটি প্রস্তুটি ম্যাচ ও তিনটি বিশ্বকাপের প্রথম রাউন্ড ম্যাচ এ্ই মোট পাঁচ ম্যাচ খেলে আজ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে অন্য এক নেইমারের আবির্ভাব হবে সেই প্রত্যাশা করা যায়।কোটিনহো অসাধারণ খেলছেন।পাউলিনহো,উইলিয়ান, জেসুস এমনকি থিয়েগো গোল করার সক্ষমতা রাখেন।মেক্সিকো জার্মানিকে হারিয়েছে।।সেই বিবেচনায় শক্তিশালী দল।তারা হেরেছে সুইডেনের কাছে । বিশ্বকাঁপে ব্রাজিলের বিপক্ষে তাদের গোল করার রেকর্ড নেই।খেয়েছে এগারো গোল। হেরেছে সবকটি ম্যাচে।এ ম্যাচে ব্রাজিল সুষ্পস্ট ফেভারিট।চমৎকার একটি খেলা হবে তেমনটাই কাম্য।

আপনি কি জানেন হার্ড টেকেলে নেইমার কেন পড়ে যায়?

"TheSun" নামক পত্রিকার একটি প্রতিবেদন থেকে বলছি।

একজন প্লেয়ারের শারীরিক ওজনের সর্বনিম্ন এভারেজ ৭২ কেজি। যেখানে -
#মেসির ওজন ৭০ কেজি।
#রোনালদোর ওজন ৭৫-৭৬ কেজি।
আর #নেইমারের মাত্র ৬৪-৬৫ কেজি।।
তাই হার্ড টেকেলে মেসি রোনালদোর তুলনায় নেইমারের শরিরের প্রতি ব্যালেন্স রাখা কষ্টকর। তার উপর তার শরীরের ৩টি স্থানে ভাংগা। কোমড়ে,ডান পায়ের গোড়ায়, বাম পায়ের রানের গোড়ায়।

শরীরের তিন স্থান ক্ষতিগ্রস্ত হওয়ার কারনে ডাক্তার বলেছে হার্ড টেকেলে নেইমার যাতে শরীরের উপর অতিরিক্ত প্রেশার দিয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা না করে।

এই কারনেই হার্ড টেকেল করলে নেইমার পড়ে যায়।
আর কিছু কিছু মানুষ তো এইটাকে ট্রল হিসেবে নিয়ে নিয়েছে।

নেইমারকে নিয়ে গর্ব করা উচিৎ যে সে তিনটা ভাংগা নিয়ে বিশ্বকাপের মতো মঞ্চে উপস্থিত হয়েছে।

সর্বশেষ, শুভকামনা নেইমার ও ব্রাজিল দলের জন্য ।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৮ রাত ১১:২২
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×