somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

প্রস্তাবনা , কবিতার অন্বেষণে এবং প্রকটন

১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রস্তাবনা

কে কাঁদালো কে হাসালো ? ভালোবাসার
রূদ্ধকপাটের কড়া—সব থেকে বেশি
সখিলো কে নাড়ালো ?
এতটুকু যদি
ভাবো!
ওগো,
কার সুখে তোমার বুকে উঠে খুশির প্লাবন?
কার শোকে তোমার চোখে নামে অথৈ শ্রাবণ?
বলি তবে এই যে শোনো দ্বিধা করোনা কোনো
ফাগুনের আগুনে এমনতো কথা ছিলনা কোনো
মানেটা কী দাঁড়ালো? মনটা তোমার কই হারালো?
এমনি করে খুব অসহায় — মানব হৃদয় ভালোবাসায় ।
মনে রেখো তোমায় আমি ভাঙতে পারি আরো পারি গড়তে
খুব করে আরো পারি —— তোমার প্রেমের ঐ পদ্মাসনে চড়তে ।।



কবিতার অন্বেষণে

কবিতা দিলো দু’হাত বাড়িয়ে
কাগজ কলম আনতে গিয়ে
কবিতা গেল কোথায় হারিয়ে?
এখন বসে বসে ভাবি —কবিতা হারিয়ে খুঁজি
কবিতা কোথায় পাই?
কবিতার তো দেখা নাই!
কবিতার খোঁজে চড়লাম পাহাড়ে
—একেবারে বটবৃক্ষের মগ ডালে
কবিতারতো নাই দেখা
অবশেষে কবিতা দেখি বসে আছে একা
দুইহাত গুটিয়ে—আত্নার ভিতরে।
কাগজ কলম ছুঁড়ে ফেলে
আমিও পড়িলাম বসে—
শপথ করিলাম মনে মনে
লিখবোনা আর কোন কবিতা
রাখবো তারে যতন করে— হৃদয়পুরে।


প্রকটন

কোনখানে যাবো? কার কাছে যাবো?
কার কাছে গেলে সুখের দেখা পাবো?
তার কাছে ভালোবাসা নেইতো কোন
একরাশ অভিযোগ কেবল আছে।
মায়ের মানা বাবার মানা ঐখানে যাসনে সোনা
করবে তোর কেবল ক্ষতি পোহাসনে আর দূর্গতি
সে যে আমায় ডাকেনা কাছে
তার কাছে যাবার অধিকার আমার কতটুকু আছে?
থেকে থেকে পড়ে মনে আমাকে ছেড়ে এতদূরে
খোকন সোনা থাকে কী করে!
আমাকে কী ওর পড়ে না মনে?
ভেবে ভেবে চোখের ক’ফোটা বেনাজল
অশ্রু হয়ে গড়িয়ে পড়ে
আমায় হেথা একলা ফেলে
খোকনসোনার সারাবেলা
কাটে যে কেমন করে ? সে থাকে কেমন করে?



সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×