একচ্ছত্র কোটা তুমি আমার
১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি নামে তোমারে ডাকে?
তাতে কী যায় আসে?
পানকৌড়ীর মতন জলের বুকে
তোমাকে নিয়েই এ মন ডুবে থাকে।
তুমি শুধু মেপে দেখো নির্ভুল নিক্তিতে
কতটুকু ভালোবাসা মেশা সেই ডাকে।
কতটুকু মধুমাখা ভালোবাসার স্বপ্ন আঁকা
তবু কেন দূরে থাকা?
নাওনা টেনে তারে বুকে ভালোবাসার স্বর্গসুখে ।
মনের জানালা দাও ওগো খুলে
সুখের অসুখে অতীত বেদনা যাক ভুলে
তৃষিত এ হৃদয় - তোমার ছুঁয়ায়।
ডাকলে তারে পাবে কাছে
হৃদয়তার অসীম আকাশ
সেখানে ধ্রুবতারার মত কে আছে
গভীর চোখে একটু তাকাও।
নামে কী যায় আসে?
অনুভূতির নিক্তিতে শুধু মেপে দেখো
কতটুকু ভালোবেসে তোমায় ডাকে সে।
ভালোবাসার অমোঘ নিয়মে
চল মেতে উঠি প্রাণের খেলায়
তুমি আমার গণতান্ত্রিক অধিকার
তুমি আমার স্বাধীনতা ফাগুনের আগুন মেলায়।
একচ্ছত্র কোটা তুমি আমার হবে না যার কোন সংস্কার
আমি ১৬ই ডিসেম্বর তোমার।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন