আমি লিখে দেবো এক অমর কবিতা....
৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে জনতা, আর নহে মৌনতা—
এবার জাগো, জেগে ওঠো — সুনামির ঢেউয়ের মতো,
সক্রিয় আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার মতো —হও উদ্ধত।
এই যে ছাত্র, কার পাত্রে ঢালছো গায়ের ঘাম- জল?
পাপিষ্ঠের উপাসনায়,
জীবনটা আর করোনা নিষ্ফল—
তাতে নিহিত কেবল দেশের দশের অমঙ্গল।
এই যে দিনমজুর, কোথায় ঝড়ালে এত ঘাম?
ভুলের পিছনে পরিলে কেবলি হয়ে যাবে বদনাম।
এই যে সাংবাদিক —ছুটিয়া দিগ্বিদিক
কারে তবে করিছো নিবেদন?
তোমার মেধা আর অনন্ত পরিশ্রম ।
সততা আর দেশপ্রেমের পথটি ধরো
যে ধরেছে চেপে রুখে দিতে সত্যের কলম
তার টুটি চেপে ধরো , লিখনীতে—
কলমে ঝড় তুলো—দেশের মঙ্গল কামনায়,
গণতন্ত্র রক্ষা করো—
স্বৈরাচারের উপাসনা আর নয়!
এই যে মুক্তিসেনা, করিতেছো কেবল কার স্তুতি বন্দনা?
আর কাহারে করো অপমান ? স্বৈরাচারের ধ্বজা ধরে
এই যে নেতা, সর্বোত্তম পন্থা হলো সততা
মানুষের পূজা ছাড়ো— দলের চেয়ে দেশটি বড়ো
দেশের তরে সব করো।
আস্তিক নাস্তিক স্রষ্টার কাছে চাওগো ক্ষমা
বন্দী আছে দেশমাতৃকা স্বৈরাচারের কারাগারে
একজোট হয়ে লড়াই করো;
অপশক্তির বিষদাঁত ভেঙে দাও—
বজ্রকঠিন শপথ করো।
প্রিয়তমা, ছলনা আরনা।
কবিতা বাঙময় হয়ে ওঠো
প্রকৃত অর্ধাঙ্গিণী হয়ে কহো হে কবুল!
ওই যে সাহসী বীর তারে।
প্রেরণা দাও শক্তি দাও যৌবনের সবটুকু অনুরাগ —ঢেলে দাও
অপশক্তি ভাঙার মন্ত্রযপে— প্রলুব্ধ করো তারে।
আমি ভেঙে দেবো—তছনছ করে দেবো
অশুভ শক্তির সব চক্রান্ত
কলমের কালিতে তোমার কাগজে
লিখে দেবো এক অমর কবিতা অজেয়— অক্ষয়
চিরন্তন সুন্দর শ্বাশত ।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন