
এই হৃদয় চিড়ে যদি দেখানো যেত
কবিতা কেবল আমারি হতো।
আর কেউ পারতো না লিখতে এক বর্ণও কোনো।
আমার অগ্রজরা লিখতেন----
আমার কবিতার জন্মের আগে ,
কবিতার চর্চা অন্যরাও করেছেন কবিতার যৌবনের প্রারম্ভাগে।
আমার কবিতা লেখার আগে,
এখন আর সম্ভব নয় হে, কবিতা
মুখে যতই বলো- চোখে যতই দাও ধূলো
কোন স্পেস নেই- ভরে গেছে সবিতা
যৌবনের অনুরাগে।
এতটুকু পারোগো বলিতে
পড়ে গেছি পড়ে গেছি ভালবাসার অতল গহবরে
ডুবে গেছি অবশেষে মরে গেছি যমুনার অতল জলে
পড়িবোনা পড়িবোনা বলে
পড়ে গেছি জীবনের আর সব লেনেদেন দ্বিধা ঝেড়ে ফেলে।
নিজেকে সঁপেছি সাদা কাগজের মতো
লিখে দাও প্রিয়তম তাতে অনবদ্য পদ্য
যেন এক সদ্য ফোটা পদ্ম,
সতেজ পূত পবিত্র ।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


