জাগরণী
১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘোর অমানিশা.—গুমোট আবহাওয়া
আরো একদিন গেলো চলে..
এমনি করে সময় চলে যায়
—আমাদের না বলে।
বেশ ক’ফোটা বৃষ্টি—এরি মাঝে ঝরে গেছে
আরো ক’ফোটা জল ঝরবে বোধহয়
কয়টা চিল উড়ছে তো উড়ছেই—অভিমানী আকাশের বুকে
কয়টি শালিক করিতেছে বিচরণ
দূরের অট্টালিকার কার্নিশের উপর
সবার নীচে দাঁড়িয়ে—ব্যস্ত শহর
ওয়ার্কশপ—রাজপথ—গাড়ীর হর্ণ
ব্যস্ত পথিক —ব্যস্ত শহুরে জনপদ—
এইতো আমাদের নগর জীবন—বৈরী হাওয়াতেও সচল।
তারপরও মনের মাঝে আছো তুমি—ধ্রুব তারার মতন।
আকাশের মন ভালো নেই —তোমার মনের কি খবর?
আজিকের বৈরি আবহাওয়ায় —তোমার নস্টালজিক মন
কার কাছে ছুটে যায়? তুমি ব্যস্ত কারে পাবার আশায়?
সে কি কেবলই আমি নই?
আমার ডিঙি নাও—তোমার অমরাবতী নদী
মাঝখানে যত বাঁধা দূরীভূত হোক সবি
ভাসাবো আমার সোনার তরী—তোমার ঐ তটিনীর মাঝে।
তারপর গুনবো তারা —একে একে সব
নক্ষত্রের ছায়াপথে—তুমি ভাসিবে জলে।
ওগো প্রিয়তমা এভাবেই মিথোজীবিতায়
আমরা দু'জনে ভালোবাসার গগণে
চলো গড়ি আবাস- মৃত্যু নিরবধী...
রচনা কাল বিকাল ৩ ঘটিকা , ১০/১০/২০১৮ খ্রিঃ
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন