ফাগুনের আগুনে পুড়ে কিন্নরী কন্ঠে এবার তুমি গাও......
১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লজ্জাবনত চোখে- মনের খেয়ালে
—অবশেষে শোধালে
“তুমি কে ?”
তুমিই জান কি বুঝালে?
জানু আমি তোমার জারুল বন, বুকের কাঁপন, সোনার কাঁকন
পায়ের নূপুর, উদাস দুপুর.....আমি তোমার রাত্রিজাগরণ
.
তাদের জবাব দিয়ে দিও, আমি তোমার
কাগজের ভাঁজে লুকাবার বহুল কাঙ্খিত কলম।
শীতের পোষাকও বলতে পারো
অথবা তোমার মৌচাকের মৌমাছি—
বসন্তে করি গুনগুন।
প্রিয়তমাগো ভণিতা ছাড়ো-
তোমার সরোবরে আমি ক্লান্তিহীন ডুবুরী
পানকৌড়ির মতো ক্ষণে ক্ষণে দেবো ডুব
এই শুনছো কি দাঁড়িয়ে নিশ্চুপ!....
আজ তুমি কামিনীর লজ্জাবনত চোখ—
আমিই তোমার সুপ্রিয় ঝর্ণা কলম
আর তুমি আমার আধার অতল তল— সুগভীর কোমল কমল...
জানিগো ফাগুনের আগুনে পুড়া বসন্ত কোকিলের গান
—আসিবে ভেসে দখিনের হাওয়ায় উদাসীর বায়
তুমি ফুল আমি ভ্রমর ...ভেঙে দিলাম সকল গুমর...
আমি তোমার সরস গদ্য— আমোঘ পরিণতি।
সুনিয়তি, এবার মেলো আঁখি—
সুবিবেচনা, এবার খোলো সব....অহংকার ছুড়ে ফেল দূর সমুদ্দুরে
সুপ্রিয় অমরাবতী নদী- আমি তোমার খেয়া পারের নৌকো
হাড় কাঁপানো এই শীতে—
ফাগুনের আগুনে পুড়ে কিন্নরী কন্ঠে এবার তুমি গান গাও......
ছবি: শায়মা হক
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন