আনন্দরাত
৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেটে গেলো কেটে গেলো একটি বছর আজিকে শেষ রাত
আসিতেছে নতুন বছর- আজিকে তাই আনন্দের রাত।
অতীত গ্লানি সব যাবো ভুলে
হৈ হৈ রৈ রৈ কাটাবো ক্ষণ আজ কোলাহলে
হাসি আর গানে উঠিবো মেতে
যেন এ্ক পলকেই গেলে কেটে
একটি সৌর বছর
এভাবেই আমাদের ছুটে চলা ঝর্ণার মতো
নদীর মতো-এভাবেই জীবনাকাশে আমাদের উড়ে চলা
মুক্ত বিহঙ্গের মতো আমরা যে দূর্বার রুখিবে মোদের সাধ্যকার।
আজ আমরা আনন্দে আত্নহারা।
পেছনে তাকানোর সময় নেই
কাটাবো রাত আজ আনন্দেই
থাকলে তুমি পাশে লাগিতো ভীষণ ভালো
এখনো লাগিতেছে ভালো- নতুন বছর এলো এলো
নব নব সম্ভাবনায়- সমৃদ্ধ সবদিন
করছি কামনা বাঙালির প্রতিটি ঘরে ঘরে
হে পরমকরুণাময়, দূর করো সব অন্ধকার
আলোকিত করো আমাদের জীবন এই মহেন্দ্র ক্ষণে
করিতেছি প্রার্থনা-
গণতন্ত্র প্রতিষ্ঠিত করো
স্বৈরাচারী অপশক্তি বিনাশ করে চিরতরে
আমাদের রাহুমুক্ত করো।
আজ কাটাবো ক্ষণ আনন্দে আর গানে
আজ খুশির ফোয়ারা ছুটলো আমার প্রাণে
বেঁচে থাকাটাই আনন্দের তাই আজ আনন্দের সীমা নেই।
ছবি: নেট থেকে!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন