প্রেমের মোহনায়
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অতঃপর অঘোর ধারায় বৃষ্টি— এলো
এ নহে অনাসৃষ্টি, তুমি কী গো বলো?
বৃষ্টির নূপুর টাপুর টুপুর বাজে
তাই আমার মন— বসে না কাজে।
এতদিন এই অবলা মন,
যেন ছিল পেঁজা তুলা মেঘের মতন—
বেদনার নীল আকাশে ভেসে ভেসে।
তবে কী আজ বৃষ্টি হলো
তোমার সম্মতি পেয়ে?—এমনই তো হওয়ার কথা,
অমোঘ প্রেম কখনো কী ব্যর্থ হতে পারে?
ব্যর্থ না হয় হলো ভারতের চন্দ্র অভিযান
বিলিয়ন রূপির প্রকল্প মাঠে মেরে;
জানি পারিবে না বেশিদিন আর
থাকতে দূরে— এই আমাকে ছেড়ে।
বৃষ্টির নূপুর টাপুর টুপুর—বৃষ্টির ভেজা সঙ্গ
দু’চোখ আমার তৃষিত খুব—তবু যেন মুক্ত বিহঙ্গ।
আনন্দ তাই লেগেছে— এই মনে
সোনার মেয়ে, এখন তুমি শুধু আমার বলিতে পারি..
তোমায় নিয়ে স্বপ্ন দেখতে পারি..
অঙ্গে তোমার এত রূপ যেন চন্দ্রপৃষ্ঠ—ভরা পূর্ণিমায়,
এবার কী তবে তাতে আমার হবেগো অবতরণ?
এবার কী তবে শেষ— তৃষিত এই বুকের অবাক রক্তক্ষরণ!
এবার তুমি আর আমি যেন নদী-সাগর প্রেমের মোহনায়
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন