ওগো ফুলপরি
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ওগো ফুলপরি—করেছো মন চুরি
তুমি যেন মায়ার বনে পুষ্পমঞ্জুরি;
আমার উদাসী মনে—বহিছে যেন মাতাল সমীরণ।
তোমার চুলের সিঁথি যেন কত দিনের চেনা পথ
মাতাল হাওয়ায় তাতে পথ হারালে মন,
কার হবেগো ক্ষতি?—এ যে মায়াবী ক্ষণ!
চৌরাশিয়ার বাঁশি কে যেন বাজায় বুকে সারাক্ষণ।
এমন মধুর রাতে তোমার খোঁপায় গুজা ফুল
তুলিতে কোমল হাতে—মোর এই হৃদয় যে ব্যাকুল;
আততায়ী এই ক্ষণে কোন কিছুর নেই পরোয়া এখন।
তোমার পরশে জানি ওগো স্বর্গসুখ আছে
সোনার মেয়ে তোমার সোনা সোনা আঙুল।
ভাসিয়ে প্রেমের ভেলা আঙুলে আঙুলে খেলা
আজ নিশীথে চলো খেলিগো শুধু দু’জন।
শারদ হাওয়ায় ভর করে এলো মাতাল মাতাল ক্ষণ,
দিনের আলোয় নীল আকাশের বুকে ভাসে সাদা মেঘের ভেলা
এই বুকে তুমি সারাক্ষণ আপনের আপন—
জমিনে কাশবন —ফুলপরিগো ছেয়ে গেছে দুধ সাদা ফুলে ফুলে;
কাশবনে খেলিবো লুকোচুরি—ওগো নিরুপমা তোমায় দিয়েছি মন।
ওগো ফুলপরি, কী করে করেছো মন চুরি
শুধু তারি বন্দনা করি—এখন উদাসী মন।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন