শ্বেতপদ্ম ——শ্বেত প্রস্তরে গড়া !!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুমি কীগো তবে শ্বেতপদ্ম—শ্বেতপ্রস্তরে গড়া?
মধুনামে ডাকি এতো করে-তবু দাওনা কেন সাড়া?
তবু তোমার সুতীব্র ঘ্রাণ যেন এই বুকে এসে লাগে
সুঘ্রাণে তার হতাশার আঁধার রাতে—আঁধার ঠেলে ঠেলে
যেন চন্দ্র তারা জাগে—যৌবনের অনুরাগে।
তুমি শ্বেত প্রস্তর হলে—প্রস্তরেই ফুটুক ফুল—দৈব শক্তি বলে।
আমি বোধ হয় সাগর তীরে নূড়ি কুড়ানো ছেলে
হন্যে হয়ে খুঁজে ফিরি নূড়ি পাথর, সুখের আকর
—জীবিকার অনুসন্ধানে;
কারণ নিরেট পাথর জানে না কোন ছল।
এবার তবে পাথরের বুকে প্রেমের সঞ্চার হবে!—
এই কোমল হৃদয়ে তবে কী শ্বেত পাথরের ইমারত গড়তে হবে?
যেখানে তুমি গড়িবে আবাস—প্রাণের উচ্ছাসে আবেগে।
তবু মনে মনে ভাবি—এই জীবনে হায় তুমি যেন অবশ্যম্ভাবি
এমন প্রগাঢ় প্রেমে পাথর— সে কঠিন থাকে কী করে?
পাথরের কী হয় না রূপান্তর, ফুলে?—পড়ে অমোঘ প্রেমের যাতাকলে!
মম হৃদয়ের স্পন্দনে—বিগলনের সূত্র মেনে হায় হৃদয়ের উত্তাপে।
প্রেম তো এক পরশ পাথর— পরম সৌভাগ্যে তা মেলে।
প্রেমে বুবুক্ষু এ হৃদয় আজ যেন— জীবন্ত আগ্নেয়গিরির জ্বালামুখ;
ভালোবাসার উত্তাপে তাতে যেন নিরেট পাথরও গলে যাবে—
শ্বেতপদ্ম গো আর করো না ভুল;
আমি তোমার রসিক ভ্রমর কাশবনে; তুমি শুধু আমারি কাশফুল ।ছবি: নেট
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন