অমানুষ শারদ পূর্ণিমাচাঁদ
১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অমানুষ কথা শুনবে না তো
বুঝবে না যুক্তি
মনে যা আসে—দৃষ্টি কটু লাগে
তবু করবে তা—
ক্রমাগত করেই যাবে;
মেলে না মুক্তি।
একজোড়া কোমল কবুতর;
একটি উষ্ণ উপত্যকা;
জোড়া ঠোঁট
উঠা নামা-ভেজা কাব্য
এক ঘেয়ে ভালোলাগা একিতো সবি।
লাগামহীন নরকের কীট সাথে
ছিঃ, তবু লাজ লজ্জার মাথা খেয়ে
ক্রমাগত করে যাবে।
শারদ পূর্ণিমাচাঁদ 
গতরাতে শারদ চাঁদ— নিঃসঙ্গ একাকি জেগেছে সারারাত
রুপোলী আলোর স্নানে— উছলিয়া ওঠে অপরুপ অপসরা রুপে
তবু বেদনা ছিল তার প্রাণে; একাকি দাঁড়িয়ে দু’হাত বাড়িয়ে কায়মনে
কি ছিল তার প্রার্থনা? কেন যেন তাকে এত নিঃসঙ্গ লাগে!
এতো আলো, এতো রূপ উদ্ধত, এতো যৌবন—
চেয়ে দেখেছি তারে— অবাক চোখে।
ভেবেছি কোন দিন রূপ কী তার শেষ হয়ে যাবে
এবার চাঁদ তোমাকে চাই— যৌবনের অনুরাগে
চকিত আলোকিত শয্যায় পাশে অবাক নগ্নতায়— দেখিবো নগ্ন চোখে
ওগো চাঁদ! জোস্না ভেজা হতে তোমাকেই শুধু চাই
তুমি কী দেখনি? নদীতে জোয়ার সাগরে জোয়ার
জোয়ার দেহে আমার— সঙ্গম কামনাতে;
জোয়ারে চাঁদ তুমিও ভেসে যাবে
অবাক শূন্যতা থাকিবে না আর
কাল মেঘেদের ছিল অবসর সরারাতে
তুমিতো জানো—চাতকের তৃষ্ণা মেটেনা
—বৃষ্টির জল না পেলে; এবার তৃষ্ণা মেটে যাবে
বলেছি পাবে তো— পাবে, সুখের উল্লাসে
দু’চোখ উপচিয়া যেন অঘোর বর্ষা নামে ।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন