কোথায় খুঁজিবো তারে?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোথায় খুঁজিবো তারে?
এই হৃদয়ের মাঝখান যার— অটুট স্থান।
কল্পলোকের গল্প থেকে
রূপ কথার ডালিম কুমার হয়ে
ছিনিয়ে এনে—হৃদয়ের মন্থনে,
অটুট বন্ধনে বেঁধেছি যারে
সেই কী তবে —চাইছে পরিত্রাণ!!
তা কী করে হয়! সে যে আমার প্রাণ!!
প্রাণহীন দেহ বাঁচে কী করে?
প্রেমের প্রতিদানে কী তবে তার নিঠুর মৃত্যুদান!
কীসের অনুযোগে?— হায় কোন অবোধের বোধে?
তাঁর এমন প্রতিদান—বিচ্ছেদের বাঁশি কেন বাজে
তাঁর চরম উদাসীর চরণদাসী প্রাণ;
যেন শারদ হাওয়ায় দোলে—সকল ব্যথা ভুলে
ভুলে অভিমান।— শিউলি ফুলে গাঁথা মালা,
সাদা কাশফুলের কোমল পরশ প্রাণ;
যায় কী ভুলা তারে?
অপ্রগলভ প্রেমে নেই যে পরিত্রাণ—
প্রেম কেবলই যায় যে বেড়ে,
দূর অসীমের সীমানা ভেদ করে
চাইগো তোমারে— অপ্রগলভ প্রেমে নেই যে পরিত্রাণ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন