এ আমার ন্যায্য দাবি
১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ন্যায্য দাবি,
-___________অন্যায্য কোন কারণে —যদি!
পূরণ করিতে না পারো—লজ্জা কি পাওনা তুমি!
_________________অথবা সংকুচ বোধ!
নাকি তার—সবটুকু দায়ভার —শুধু প্রেম ঘিরে আমাদের দু’জনার।
এটাতো কাম্য নয় কিংবদন্তী প্রেমে; প্রেম, সেতো অমোঘ শক্তির আধার
ভাঙা কাচের মত—সব বাঁধা ভেঙে চূড়ে..
তোমার অপরূপ রূপে শুধু আমারি অধিকার;
তাজা কলমের আঁচড়ে সুতীব্র আর্তনাদে অপরূপ শব্দের সুষমায় সুশোভিত—কাব্যিক জ্যোস্নায়।
তুমি যেন ক্রমাগত বহু কাঙ্ক্ষিত পূর্ণিমা চাঁদ —এই জীবনে হায়!
যেন পারিবে না কেহ ছিনিয়ে নিতে আর—্এ হৃদয় থেকে!
তোমাকে ভালোবেসে এই হৃদয় যেন আজ অনন্ত আকাশ—অসীমের বিলাসিতায় ঋদ্ধ ।
তুমি কী তবে এখনো উদ্ধত!!— পড়িয়া ভ্রান্তির কড়াল রোষানলে।।
হয়তো বুঝে গেছো—এত দিনে কী পেয়েছো কী হারিয়েছো; প্রেমের সাধনায় লজ্জা করিতে নাই!
তাহলে যে হারাতে হয় অনেক !!
নাকী বুঝিবে অবশ্যম্ভাবী আগামীতে শরৎ শেষে আসন্ন হেমন্তের নবান্ন উৎসবে অথবা তারও পরে হাড়কাঁপানো শীতে,
প্রচণ্ড পরাভবে! এ ছিল আমার ন্যায্য দাবি...
সেই অধিকার থেকেই বলছি বলেছি—তুমি যে শুধু আমার; শত সা ধ না র ধন
অনেক সুখের অনেক দুখের অটুট বন্ধন—সংগত কারণে আমার একচ্ছত্র ন্যায্য অধিকার;
সতত, ভ্রমর যেমন ফুলে ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন